বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ অক্টোবর ২০২৪, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মানব পাচারের শিকার জনগোষ্ঠীর অর্থনৈতিক একীকরণ নিশ্চিতে পরামর্শ সভা

মৃত্যুঞ্জয় রায়: সাতক্ষীরায় মানব পাচার থেকে বেঁচে যাওয়া পুরুষ ও নারীদের অর্থনৈতিক একীকরণ নিশ্চিত করতে স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সাতক্ষীরা পিজ্জা মিলানে সুইজারল্যান্ড দূতাবাস ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় অগ্রগতি সংস্থা এই সভার আয়োজন করে।

সভায় পরামর্শমূলক আলোচনা করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সনজিৎ কুমার দাশ, বিসিকের ডেপুটি ম্যানেজার গৌরব দাশ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, সাতক্ষীরা কারিগারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, নাসিবের সভাপতি নাজমুস সাকিব, চেম্বার অফ কমার্স এর পরিচালক শায়েদ শাহিনুর আলী ও অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।

আলোচকরা বলেন, মানব পাচারের শিকার হচ্ছেন নারী-পুরুষ সবাই। বিশেষ করে তরুণরা। কেননা তরুণরাই বিদেশে যেতে আগ্রহী। পাচারের শিকার ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ট্রমা থেকে বের করার জন্য কাউন্সেলিং করা হচ্ছে। স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। তাঁদের উদ্যোক্তা হিসেবে তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে, সমাজ এবং পরিবারে তাঁরা যেভাবে নাজেহাল হন, তা অবর্ণনীয়। পাচার রোধে গণসচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। এজন্য বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এনজিওগুলোর সঙ্গে যৌথ প্রকল্প বাস্তবায়ন করতে পারে। এ ব্যাপারে সরকারি-বেসরকারি সম-অংশীদারত্বের জায়গা তৈরি করাও গুরুত্বপূর্ণ। তরুণদের স্বপ্ন দেখাতে হবে। তাঁদের কাজের জায়গা দিতে হবে।

অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরায় পাচার থেকে বেঁচে যাওয়া পুরুষ ও নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!