বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৪ নভেম্বর ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় উপজেলা ভাইস চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এসএম নাহিদ হাসান: ‘মাদক ও অনলাইন জুয়া মুক্ত তালা গড়ি, খেলার মাঠে ফিরে আসি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় শুরু হয়েছে উপজেলা ভাইস চেয়ারম্যান কাপ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট।

শনিবার (৪ নভেম্বর) বিকালে চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

আওয়ামী লীগ নেতা দেবাশীষ মুখার্জীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, তালা বাজার বণিক সমিতি সভাপতি কাজী মারুফ হোসের, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত হোসেন, ফুটবল টুর্নামেন্টের পরিচালক কমিটির সভাপতি সরদার তকিমুজ্জামান প্রমুখ।

চরগ্রাম আদর্শ যুব সংঘ আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সাতক্ষীরার এআর স্পোর্টিং ক্লাব ও খুলনার ডুমুরিয়া হাসানপুর সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাব অংশ নেয়।

এতে সাতক্ষীরার এআর স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে খুলনার ডুমুরিয়া হাসানপুর সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

খেলা পরিচালানা করেন, মোঃ আসাদুল ইসলাম। সহকারী ছিলেন রাজু আহম্মেদ ও উত্তম কুমার বাছাড়। ধারাভাষ্যকার ছিলেন শেখ জাহাঙ্গীর।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!