বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ অক্টোবর ২০২৩, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পূজা এলে কদর বাড়লেও জৌলুস হারিয়েছে দেশজ বাদ্যযন্ত্র

সুলতান শাহজান: ইতোমধ্যে মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। মণ্ডপে মণ্ডপে বাদ্যযন্ত্র, ঢাক-ঢোলের শব্দ আর ধূপের গন্ধে মেতে ওঠার অপেক্ষায় রয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা।

সনাতন ধর্মালম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার শ্যামনগরের দেশজ বাদ্যযন্ত্র কারিগররা। পূজা এলে এ পেশার কদর বাড়লেও নেই আগের মতো জৌলুস। এক সময় শ্যামনগরে এসব বাদ্যযন্ত্র তৈরির বেশ কয়েকটি প্রতিষ্ঠান থাকলেও এখন হাতে গোনা দুই-একটি প্রতিষ্ঠান টিকে রয়েছে।

টিকে থাকা প্রতিষ্ঠানগুলোর মালিক ও কারিগররা ঐতিহ্য ধরে রেখে তাদের পূর্ব পুরুষের পেশা টিকিয়ে রাখার চেষ্টা করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের পশু হাসপাতাল রোডে মডার্ন স্কুল সংলগ্ন সুর তরঙ্গ বাদ্যযন্ত্রপাত ঘর, বংশীপুর ঋষিপাড়া এলাকায় ভাই ভাই বাদ্য ভাণ্ডারসহ প্রতিটি বাদ্যযন্ত্র তৈরির দোকানে ঢাক-ঢোল তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। দম ফেলার সময় নেই কারোর। খুটখাট শব্দে মুখর দোকানগুলো। ঢাক-ঢোলের জন্য খোল তৈরি, রং করা, চামড়া লাগানো এবং মেরামতে ব্যস্ত কারিগররা।

ঢাক-ঢোল তৈরির কারিগররা জানান, পূজাতে ঢাক-ঢোলের বাজনা অপরিহার্য। কারণ হিন্দুশাস্ত্রেও এর ব্যবহারের উল্লেখ রয়েছে। তাই ঢাক-ঢোল ছাড়া পূজা-অর্চনার কথা ভাবাই যায় না। তবে বর্তমান সময়ে আধুনিক যন্ত্রপাতির আধিক্যে ঢাক-ঢোলের বাজনা কমে যাচ্ছে। কাঠ, চামড়াসহ ঢাক-ঢোল তৈরির বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় এখন খুব একটা লাভ হয় না।

সুর তরঙ্গ বাদ্যযন্ত্র ঘরের মালিক সোনাতন দাস বলেন, আগের মতো ঢাক-ঢোলের তেমন চাহিদা নেই। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে ঢাক-ঢোল, খোল, তবলা। তবে পূজা উপলক্ষে ঢাক-ঢোলের চাহিদা কিছুটা বেড়েছে।

তিনি আরও বলেন, আমাদের পূর্বপুরুষেরা এই পেশার সঙ্গে জড়িত ছিল। অনেক কষ্ট করে বাপ-দাদার পেশার হাল ধরে রেখেছি। এ ব্যবসায় এখন যা আয় হয় তা দিয়ে পরিবারের ভরণ-পোষণ করা কষ্টসাধ্য।

ভাই ভাই বাদ্য ভাণ্ডারের মালিক শুনিলে চন্দ্র দাস বলেন, বছরে তিন মাসে (আশ্বিন, কার্তিক ও অগ্রাহয়ণ) কাজের চাপ বেশি থাকে। দুর্গাপূজার জন্য কিছু কাজ করছি। এই কাজ করে এখন সংসার চালানো যায় না।

ভাই ভাই বাদ্য ভাণ্ডারের কারিগর বাবলু দাস জানান, গান বাজনা, যাত্রানুষ্ঠানসহ বিভিন্ন আচার-অনুষ্ঠান কম হওয়ায় ঢোলের চাহিদাও কমে যাচ্ছে দিন দিন। তাই সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। যে কারণে এ কাজের আগ্রহ হারিয়ে ফেলছে কারিগররা।

বাদ্যযন্ত্র অনুরাগী শ্যামনগর শিল্পকলা একাডেমির পরিচালক সামিউল মন্টি বলেন, আমাদের প্রায় সবারই ঢাক-ঢোলের শব্দ আর সানাইয়ের সুরে মন কেমন করে ওঠে। শুধু ঢাক-ঢোল, সানাই নয় কাসরের উপর একটানা একটি কাঠির তিনটি শব্দ-সুরের যে মুর্ছনা সৃষ্টি করে এসেছে তা বাঙালির একান্ত নিজের সুর। এ সুরের পর্ব শেষ করে আমাদের বাঙালির গানে প্রবেশ করেছে গিটার, প্যাডড্রাম ইত্যাদি বাদ্যযন্ত্র। এর প্রভাবে আমাদের ঢাক-ঢোল লালিত সঙ্গীতে পড়েছে নেতিবাচক ছায়া। একথা অবশ্য সত্য যে সংস্কৃতি পরিবর্তনশীল এবং প্রবাহমান। ফলে নতুন বাদ্যযন্ত্র আমাদের সঙ্গীতে স্থান করে নেবে এটাই স্বাভাবিক। তবে একথাও সত্য যে, আমাদের দেশজ যন্ত্রে সুর ক্রমশ স্থিমিত হয়ে আসার অন্যতম কারণ হলো, এগুলো সঠিকভাবে বাজানো এবং সঠিক সঙ্গীতের উপযোগী করে তৈরি করা লোকের অভাব। তাই ঢাক-ঢোল মিশ্রিত সঙ্গীতের জন্য হৃদয় ব্যাকুল হলেও একদিন সত্যিই হারিয়ে যাবে আমাদের দেশজ বাদ্যযন্ত্রের সুর।

তিনি আরও বলেন, বিচিত্র পেশার ভিড়ে দেশজ বাদ্যযন্ত্র তৈরির পেশায় অর্থের প্রাচুর্য না থাকায় মানুষ বংশানুক্রমিক এসব পেশা পরিবর্তন করে নতুন উপার্জনের পথ ধরেছে। ফলে কমে গেছে বাদ্যযন্ত্র তৈরির ঘরগুলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০