বাংলাদেশ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তিন মাসের মধ্যে দেনা পরিশোধ শুরু করবো: ইভ্যালির সিইও

ডেস্ক রিপোর্ট: আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেনা পরিশোধ শুরু করবেন বলে জানিয়েছেন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল। শুক্রবার (২৯ ডিসেম্বর) ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজে এক লাইভ অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন তিনি।

পাওনাদার গ্রাহক ও ব্যবসায়ীদের উদ্দেশ্য তিনি বলেন, আমি আপনাদের কষ্টটা বুঝি। ইভ্যালিকে যদি বিজনেস করতে দেওয়া হয়, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের সব দেনা পরিশোধ করবো। আমি এটা আত্মবিশ্বাসের সঙ্গেই বলছি। সেটা কীভাবে সম্ভব হবে তার সব উত্তর দেবো আমি। আগামী জাতীয় নির্বাচনের পর সংবাদ সম্মেলন করে গ্রাহক, ব্যবসায়ী ও মিডিয়ার সব প্রশ্নের উত্তর দেবো।

দেনা পরিশোধের প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ ছিল আমাদের কাছে সাড়ে ৩০০ কোটি টাকা পাওনা আছে। নিঃসন্দেহে এটা বড় অ্যামাউন্ট, যদি আমরা স্মল স্কেলে চিন্তা করি। কিন্তু বৃহৎ স্কেলে চিন্তা করলে আজকের দিনে ইভ্যালি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স। গ্রাহক কখনোই আমরা ধরে রাখতে পারতাম না, যদি মার্চেন্টরা স্পেশাল প্রাইস না দিতেন। এই ব্যবসায়ীরা যে বিশেষ মূল্য আমাদের দেন, সেখান থেকেই আমরা একটা প্রোফিট রেখে সেগুলো সেল করি। আপনাদের কাছে মনে হতে পারে এত দেনা, কিন্তু দেশের ৫ শতাংশ লোকও যদি ইভ্যালি থেকে তাদের পণ্য নেয়, তাহলে এ দেনা পরিশোধ করা খুবই সহজ।

ইভ্যালি নতুন অফার বাজারে নিয়ে এসেছে উল্লেখ করে রাসেল বলেন, আজকের ক্যাম্পেইনের উদ্দেশ্য এটা নয় যে, আমি যা লাভ করলো সেটা দিয়ে বিলাসবহুল জীবনযাপন করবো। আজকে লাভের টাকা দিয়ে অল্প কিছু গ্রাহককে দিয়ে হলেও অন্তত এ দেনা মুক্তি হতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!