বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ আগস্ট ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ইংরেজি গণিত আইসিটি ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজন ও রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে রোটারি ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক এবং রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় শিক্ষার্থীদের ইংরেজি, গণিত, আইসিটি ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৮জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

পরে কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন, শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষণ এম এম আব্দুল্লাহ আল মামুন, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিম প্রমুখ।

পুরস্কার বিতরণের আগে বিতর্ক প্রতিযোগিতায় কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয় রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ। আইসিটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় এবং ইংরেজি ও গণিতে প্রথম স্থান অধিকার করেছে ত্রিপানি বিদ্যাপীঠ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০