বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৯ জুন ২০২৪, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চঞ্চলের ‘পদাতিক’ সিনেমার প্রথম গানেই চমক

বিনোদন ডেস্ক: দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনীত সৃজিত মুখার্জী পরিচালিত ‘পদাতিক’ সিনেমাটি মুক্তির আগেই ব্যাপক আলোচনায় এসেছে। শনিবার (৮ জুন) প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম গান ‘তু জিন্দা হ্যায়’।

‘পদাতিক’ সিনেমার প্রথম গানেই চমক লক্ষ্য করা গেছে। এ প্রথমবার একই গানে শোনা গেল সোনু নিগম ও অরিজিৎ সিংয়ের কণ্ঠ। এদিকে আবার সলিল চৌধুরীর সুর আর শৈলেন্দ্রর লেখা কথায় সাজানো গানটি।

গানটি প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘এটি প্রকাশের পরপরই আমি দারুণ সাড়া পেয়েছি। আমার ফেসবুকে সবার মন্তব্য দেখলেই বিষয়টি বোঝা যাবে। আমি সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।’

‘তু জিন্দা হ্যায়’ গানের দৃশ্যে অশান্ত বাংলার গল্প চিত্রিত করা হয়েছে। এর মাঝেই মৃণাল সেনকে দেখা গেছ। তিনি সেই ‘পদাতিক’- যার জীবন ঘনিষ্ঠ সিনেমা বারবার সাধারণ মানুষের গল্প বড়পর্দায় ফুটে উঠেছে।

গানের জন্য সোনুর কণ্ঠ মুম্বাইয়ের কৃষ্ণা স্টুডিওতে রেকর্ড করা হয়েছে। অরিজিতের কণ্ঠ রেকর্ড করেছেন সুকান্ত সিং। ট্র্যাক ডিজাইন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ফাইনাল ট্র্যাক প্রযোজনা শমীক চক্রবর্তীর। আর মিক্স, শিলাদিত্য সরকার মাস্টারিংয়ের কাজ করেছেন।

মৃণাল সেনের ৯৯তম জন্মতিথিতে তাকে শ্রদ্ধা জানিয়ে ‘পদাতিক’ তৈরির করার কথা ঘোষণা করেছিলেন পরিচালক সৃজিত মুখার্জী। কিন্তু মৃণাল সেনের ভূমিকায়কে অভিনয় করতে পারেন? এ প্রশ্নের উত্তর ২০২২ সালের শেষেই মেলে। কিংবদন্তি নির্মাতা চরিত্রে রূপদানের প্রস্তাবে সম্মতি জানান নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী।

‘পদাতিক’ সিনেমার ফার্স্টলুকেই চমকে দিয়েছিলেন চঞ্চল। অবিকল যেন মৃণাল সেন, এমনটাই বলেছিলেন নেটিজেনরা। সিনেমায় অল্প বয়সী মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন কোরাক সামন্ত আর মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় দেখা যাচ্ছে মনামী ঘোষকে। এরই মধ্যেই সিনেমার ঝুলিতে এসেছে বিশেষ সম্মান। নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে সেরা স্ক্রিনপ্লের পুরস্কার পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।

সৃজিত মুখার্জী ‘পদাতিক’সিনেমায় আবারও একবার সত্যজিৎ রায়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা জীতু কমলকে। এর আগে অনীক দত্তর ‘অপরাজিত’ সিনেমায় জীতু যখন কিংবদন্তি পরিচালকের চরিত্রে অভিনয় করেছিলেন তখন তার হয়ে ডাবিং করেছিলেন চন্দ্রাশিস রায়। তবে এবার সৃজিত মুখোপাধ্যায় বিষয়টিকে আরও বাস্তবিক করে তুলছেন। তার জন্যই ব্যবহার করা হচ্ছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

১০

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

১১

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

১২

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

১৩

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১৪

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১৫

রামিসা হত্যা মামলার রায় রোববার

১৬

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৭

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৮

ব্যাংক ঋণে চলছে সরকার

১৯

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705