বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতীয় সংগীতশিল্পী ও অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক: ভারতীয় সংগীতশিল্পী ও অভিনেত্রী মল্লিকা রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সুলতানপুরের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম বলেছে, আত্মহত্যা করেছেন তিনি। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে। এদিকে সংগীতশিল্পীর মৃত্যুতে শোকাহত ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তার রহস্যময় মৃত্যুতে হতবাকও হয়েছেন অনেকে।

গায়িকা মল্লিকার মায়ের ভাষ্য, আমার মেয়ে সংগীতশিল্পী হলেও পাশাপাশি একজন ইউটিউবারও ছিলেন। মুম্বাইতেই থাকতেন তিনি। চার-পাঁচ বছর আগে প্রদীপ শিন্দে জনার্দনকে বিয়ে করে সংসার শুরু করেছিলেন।

তবে কেউ কেউ মল্লিকার মৃত্যুতে দাম্পত্য কলহের কথা বলছেন। কারণ মৃত্যুর আগে পরিবারের সঙ্গেও তর্কে জড়িয়েছিলেন তিনি। সমস্যাটি এতটাই জটিল হয়েছিল যে, সমাধানের জন্য পুলিশ আসে। কিন্তু এরপরই কিনা আত্মহত্যা করলেন গায়িকা?

পুলিশ পারিবারিক বিষয়েও তদন্ত করছে। একই সঙ্গে জানিয়েছে, মল্লিকা মদ্যপ অবস্থায় ছিলেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই সঠিক করে বলা যাবে কি হয়েছিল বা কীভাবে মৃত্যু হয়েছে এ গায়িকার।

সংগীতশিল্পী মল্লিকা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গেও কাজ করেছেন। কণ্ঠ দিয়ে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তার মিউজিক অ্যালবাম ‘ইয়ারা তুঝে…’ ব্যাপক জনপ্রিয় ছিল। এছাড়া অনেক ওয়েব সিরিজ, ধারাবাহিক ও অ্যালবামেও কাজ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১০

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১১

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১২

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৪

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৫

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৭

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৮

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

১৯

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

২০
error: Content is protected !!