বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ মে ২০২৩, ১১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরীক্ষা শেষে খাতা নিয়ে কারসাজি, মাদরাসা সুপারকে অর্থদণ্ড

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: পরীক্ষা শেষ হওয়ার পর কন্ট্রোলরুমে ঢুকে দাখিল পরীক্ষার্থীদের খাতায় কারসাজি করার সময় এনামুল কবির বাবু নামে দেবহাটার এক মাদরাসা সুপারকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ মে) দেবহাটার সখিপুর আলিম মাদরাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত এনামুল কবির বাবু সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি দেবহাটার পারুলিয়া আহছানিয়া মাদরাসার সুপার পদে কর্মরত আছেন।

কেন্দ্র সূত্র জানায়, রোববার সখিপুর আলিম মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা চলছিল। পরীক্ষার নির্ধারিত কক্ষে ঢুকে পারুলিয়া আহছানিয়া মাদরাসার সুপার এনামুল কবির বাবুর বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের নকলে সহযোগিতার অভিযোগ আগে থেকেই পেয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকী। সেজন্য সকাল থেকে প্রায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই কেন্দ্রে অবস্থান নিয়েছিলেন তিনি। এতে করে নকলে সহযোগিতা করতে না পেরে বেকায়দায় পড়েন অভিযুক্ত সুপার। তার গতিবিধি ও আচরণ দেখে বিষয়টি বুঝতে পারলেও, তাকে হাতেনাতে ধরতে চাইছিলেন ইউএনও। পরীক্ষা শেষ হতেই অফিসে যাওয়ার কথা বলে ইউএনও পরীক্ষা কেন্দ্র ত্যাগ করেন। এসময় সুপার এনামুল কবির বাবু কন্ট্রোল রুমে ঢুকে তার প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের খাতা নিয়ে ভুল উত্তরগুলো কাটাকাটি ও সেখানে নতুন করে উত্তর বসাতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী আচমকা কেন্দ্রে ফিরে কন্ট্রোল রুমে ঢুকে পড়েন। সেসময় ইউএনও’র কাছে হাতেনাতে ধরা পড়ে যান আহছানিয়া মাদরাসার সুপার এনামুল কবির বাবু। পরে তাকে মোবাইল কোর্টে অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকী।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকী বলেন, পরীক্ষার্থীদের খাতা নিয়ে কারসাজির সময় ওই শিক্ষককে হাতেনাতে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ১০ ধারায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। #

৭.৫.২০২৩

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৩

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৪

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

৫

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

৬

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

৭

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

৮

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

৯

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১০

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১১

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১২

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৩

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৪

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১৫

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১৬

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১৭

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১৮

মানব পাচার প্রতিরোধে সভা

১৯

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

২০