বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২ অক্টোবর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তামিম ইকবালই থাকছেন বরিশালের অধিনায়ক

ডেস্ক রিপোর্ট: গেল মাসে তামিম ইকবালকে নিয়ে ছিল ব্যাপক গুঞ্জন। কেননা শোনা যাচ্ছিল টাইগার সাবেক এই অধিনায়ক ফিরবেন না ক্রিকেটে। নতুন করে দায়িত্ব নিবেন ক্রিকেট বোর্ডের হয়ে। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে আসন্ন বিপিএলেই দেখা যাবে তামিমকে। গেলবারের মতো এবারো তিনি মাঠ মাতাবেন ফরচুন বরিশালের হয়ে।

সবশেষ বিপিএলেও ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন তামিম। এমনকি তার নেতৃত্বেই প্রথমবারের মতো বরিশালকে চ্যাম্পিয়ন শিরোপা এনে দিয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। আগামী মৌসুমেও খেলবেন তামিম, এমনকি বরিশালের হয়ে অধিনায়কত্বও করবেন তিনি। নিজেদের ফেসবুক পেজে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

সেখানে তারা লিখেছে, ‘ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ।’ সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১৪ তারিখ অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসরের নিলাম। আর ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের আসরের প্রথম ম্যাচ।

আসন্ন এই বিপিএলে সবমিলিয়ে দল ৩টা পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। বিপিএলের ড্রাফট হবে ১৪ অক্টোবর এবং আসর শুরু হবে ২৭ ডিসেম্বর।

বোর্ড সভাপতিই নিশ্চিত করেছিলেন, এবারের বিপিএল দিয়েই ঢাকা, চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি বিপিএলে ফিরে আসছে। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে। এই তিনটি ফ্র্যাঞ্চাইজিকে নির্বাচিত করেছে বিসিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

১

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

২

উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্তের আহ্বান

৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

৪

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

৫

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

৬

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

৭

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

৮

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

৯

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

১০

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

১১

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১৪

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১৫

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

১৬

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৭

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১৮

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

২০