বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ জুলাই ২০২৪, ৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ভবনে অভিযান শুরু

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা চারতলা বাড়িটিতে অভিযান শুরু করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

এটিইউ বলছে, কক্সবাজার থেকে সোমবার (১ জুলাই) একজন নারী জঙ্গিকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ওই বাড়ির সন্ধান পাওয়া যায়। এরপর মঙ্গলবার (২ জুলাই) সকালে চারতলা বাড়িটি ঘিরে ফেলা হয়।

বিষয়টি নিশ্চিত করে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাড়িটিতে দুপুর দেড়টার দিকে অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্বে দিচ্ছেন এটিইউর পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

তিনি জানান, গত মাসের ৯ জুন নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান চালায় এটিইউ। নেত্রকোনার ওই ঘটনায় তথ্যের ভিত্তিতে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, নেত্রকোণায় দিনভর অভিযানে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, জঙ্গি প্রশিক্ষণের বই, প্রশিক্ষণের জন্য খেলনা পিস্তল, হাতকড়া, ওয়াকি-টকি, একটি ল্যাপটপ, দুটি দুরবিন, পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন, শরীরচর্চার সরঞ্জাম, বেশ কিছু জঙ্গি প্রশিক্ষণের ডিভাইসসহ ৮০ ধরনের মালপত্র জব্দ করে পুলিশ। এছাড়া ছয়টি তাজা বোমা উদ্ধার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!