বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ মার্চ ২০২৩, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় প্রধান শিক্ষক তহিরুজ্জামানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে তদন্ত

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের বিরুদ্ধে চাকুরি দেওয়ার প্রলোভনে ঘুষ বাণিজ্যের অভিযোগে তদন্ত সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভুক্তভোগী দুই চাকুরি প্রত্যাশী, অভিযুক্ত প্রধান শিক্ষক ও সাক্ষীদের উপস্থিতিতে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

এরআগে সখিপুর ইউনিয়নের মাঘরী গ্রামের মৃত বাবুর আলীর ছেলে রুহুল আমিন খোকন দপ্তরী পদে তার ছেলে জাকারুল ইসলামের চাকুরি বাবদ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং কাজিমহল্যা গ্রামের শহিদুল ইসলাম পরিচ্ছন্নতাকর্মী পদে তার স্ত্রী মরিয়ম খাতুনের চাকুরি বাবদ ৯৫ হাজার টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের বিরুদ্ধে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীদের দায়েরকৃত পৃথক অভিযোগের সূত্র ধরে ঘটনার সত্যতা নিশ্চিতে উভয়পক্ষের উপস্থিতিতে তদন্তকালে মৌখিক জিজ্ঞাসাবাদসহ লিখিত জবানবন্দি নথিভুক্ত করা হয়।

তদন্তকালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, বিদ্যালয়টি বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, বিদ্যালয়ের দাতা সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতুসহ ভুক্তভোগীদের পরিবার ও অভিযুক্ত প্রধান শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!