বাংলাদেশ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২০ জুলাই ২০২৩, ৫:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তামিমকে নিয়ে সিদ্ধান্ত মাসশেষে, মাহমুদউল্লাহর ভাগ্য নির্বাচকদের হাতে

স্পোর্টস ডেস্ক: প্রায় দুই মাস আগে খেলেছিলেন প্রতিযোগিতামূলক ক্রিকেট। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ গিয়েছিলেন হজ করতে।
ফিরে এসে বুধবার প্রথমবারের মতো মিরপুরে অনুশীলন করেন তিনি। নিঃসঙ্গ অনুশীলনেও মাহমুদউল্লা আলো কেড়েছেন সবার। তিনি কি থাকবেন এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে? এ নিয়ে আলোচনাও বেশ।

মূল স্কোয়াডে থাকবেন কি না এ উত্তর মেলেনি। তবে দুই বড় টুর্নামেন্ট সামনে রেখে হতে যাওয়া ক্যাম্পে থাকবেন অভিজ্ঞ এ ক্রিকেটার। বৃহস্পতিবার মিরপুরে মাহমুদউল্লাহকে নিয়ে জানতে চাইলে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এটা সিদ্ধান্ত নিবে নির্বাচক কমিটি। ’

এর বাইরে আরও এক ক্রিকেটারকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আফগানিস্তান সিরিজের মাঝপথে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ফেরার ঘোষণা দেন তিনি, তবে ছুটি নেন দেড় মাসের জন্য। পিঠের চোটের চিকিৎসাও এ সময়েই করানোর কথা তামিমের।

এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে। ওখানে চিকিৎসার পর তার অবস্থা জেনে সিদ্ধান্ত নেয়া হবে। তার পরিকল্পনা হলো ৩১ তারিখের মধ্যে সে দেশে ফিরবে। এরপর তার বর্তমান শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে পরবর্তীতে কী সিদ্ধান্ত আসবে। ’

বাংলাদেশ ‘এ’ দল ইমার্জিং এশিয়া কাপের ম্যাচ খেলছে। সেখানেও যে জাতীয় দলের ক্রিকেটার খোঁজার চেষ্টা চলছে, সেটিও খুব একটা অস্পষ্ট নয়। একাদশে এমনকি দেখা যাচ্ছে ছয় নিয়মিত ওপেনার। ইমার্জিং এশিয়া কাপে বেশ কিছু ক্রিকেটার ভালোও করছেন। তাদের থাকার সম্ভাবনা কেমন?

জালাল বলেন, ‘ইমার্জিংয়ের কিছু ক্রিকেটার প্রাথমিক যে অনুশীলন ক্যাম্প হবে সেখানে থাকবে। ওদের মধ্যে অনেকেই ভালো করেছে। ওদের থেকে দু-একজন প্রাথমিক দলে আসতে পারে কিন্তু তারা আবার সেরা ১৫ দলে থাকবে এমন কোন কথা নেই। ’

বিশ্বকাপে ১৫ জনের বাইরে অভিজ্ঞ ক্রিকেটার থাকবেন এমন গুঞ্জন আছে। এ নিয়ে জালাল বলেন, ‘এরকম কোন কথা হয়নি। কিন্তু হয়ত ১৫ জনের বেশি কিছু ক্রিকেটার নেব কারণ সেখানে অনুশীলনের জন্য দরকার আছে। যেমন দু-একজন বাড়তি স্পিনার নিতে পারি, বাংলাদেশ থেকেও নিতে পারি বা ভারত থেকে নিতে পারি। যেন অনুশীলনে তারা সহযোগিতা করতে পারে। এরকম কিছু চূড়ান্ত করিনি, এমনিতে একটা পরিকল্পনা আছে। হয়ত হতে পারে ১৫ জনের বেশি নিজেদের খরচে ক্রিকেটার নিয়ে যাব। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক লিটুর স্ত্রীর সুস্থতা কামনা

কালিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

ভাইয়ের হাসপাতালে ভর্তির সংবাদ শুনে বড় বোনের মৃত্যু

জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

নলতায় ক্যাশলেস লেনদেনে পূবালী ব্যাংকের প্রচারাভিযান

ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি ঘোষণা: জেলা-উপজেলা ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে যে আয়োজন

১০

৪শ বছরের প্রাচীন সোনাবাড়িয়া মঠ রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ

১১

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা সদর উপজেলার দাপুটে জয়

১২

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

১৩

গরু-ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল নারীর

১৪

কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৫

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

১৭

রাস্তাটিতে এক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া!

১৮

সৌদির পাঠ্যবইয়ে কোরআন-হাদিস ছাঁটাই, ইসরায়েলে প্রশংসা

১৯

ভেঙে গেছে অভিনেত্রী মীমের সংসার

২০
error: Content is protected !!