<?php echo do_shortcode( html_entity_decode($wesoftpress['header_ad']) ); ?>
বাংলাদেশ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২২ অক্টোবর ২০২৩, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যাট হাতে রোহিতের আরও এক রেকর্ড

স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মা ব্যাট করতে নামলেই যেন রেকর্ড গড়ছেন। বিশ্বকাপের চার ম্যাচে এখন পর্যন্ত বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতীয় অধিনায়ক। চলতি বিশ্বকাপের শুরু থেকেই ফর্মে আছেন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে পেয়েছেন সেঞ্চুরিও। আজ রবিবার ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও রেকর্ডবুকে আরও একবার নিজের নাম তুলেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড আগেই নিজের করে নিয়েছিলেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ওপেনার ক্রিস গেইলের ৫৫৩টি ছক্কার রেকর্ড ভেঙে দেন তিনি। এবার বিশ্বকাপেও ছক্কার রেকর্ডে নিজের নামটা উপরে তুলে এনেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুই ছয় মেরেছেন তিনি। তাতেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে ২য় স্থানে আছেন তিনি।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয়ের তালিকায় সবার ওপরেই আছেন ক্রিস গেইল। সবচেয়ে বেশি ৪৯ ছক্কা আছে তার। রোহিতের ছয় এখন পর্যন্ত ৩৮টি। তিনে থাকা এবিডি ভিলিয়ার্স হাঁকিয়েছেন ৩৭ ছয়। রিকি পন্টিং এবং ব্রেন্ডন ম্যাককালামের নাম আছে এরপরেই। তাদের ছক্কার সংখ্যা যথাক্রমে ৩১টি এবং ২৯টি।

এছাড়া চলমান বিশ্বকাপ শুরুর আগে থেকেই আইসিসির মেগা আসরটিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছিল রোহিতের নামের পাশে। তবে তার সঙ্গে সমান ৬টি সেঞ্চুরি নিয়ে রেকর্ড ভাগাভাগি করছিলেন স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকার। বিশ্বকাপে ৪৪ ইনিংসে শচীন শতক হাঁকিয়েছিলেন ৬টি, বিপরীতে ১৯ ইনিংসেই সপ্তম ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন রোহিত। একইসঙ্গে বিশ্বকাপে তার ১০০০ রানও পূর্ণ হয়েছে এবারের আসরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

রোনালদোকে টপকে ‘ফুটবলের ক্ষুদে সম্রাট’ এখন ইয়ামাল

গুলশানের সেই প্রেমিকাকে আজও ভুলতে পারেননি শাকিব

ফ্রিতে অনলাইনে দেখা যাচ্ছে থালাপতির শেষ সিনেমা

বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারে নামলেন জামায়াত কর্মীরা

তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

আন্দোলন স্থগিত করল ভারতের ‘ককরোচ পার্টি’

বেতনা নদীর ভাঙনে হুমকিতে নবনির্মিত গোবিন্দপুর–মাটিয়াডাঙ্গা সেতু

১০

শৈলকুর বিলের পানি অপসারণে ঘের মালিকদের ৩ দিনের আল্টিমেটাম দিলেন চেয়ারম্যান আব্দুল আলিম

১১

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

১২

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

১৩

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

১৪

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

১৫

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

১৬

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

১৭

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

১৮

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৯

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

২০
error: Content is protected !!