বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৬ মে ২০২৪, ৬:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে জঙ্গি হামলার হুমকি

স্পোর্টস ডেস্ক | আগামী ১ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরের আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু এর আগেই আয়োজকদের কপালে চিন্তার ভাজ। পাকিস্তানের উত্তর অঞ্চল থেকে জঙ্গি হামলার বার্তা দেওয়া হয়েছে আসরটিকে ঘিরে। তবে হুমকির আশঙ্কা দূর করার জন্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কাজ করে যাচ্ছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ(সিডব্লিউআই)।
ত্রিনিদাদের প্রধানমন্ত্রী কিথ রোলি বলেন, বিশ্বকাপে হামলার হুমকি মোকাবেলায় ক্যারিকম (ক্যারিবীয় দেশগুলোর আন্তসরকারি জোট) ও নিরাপত্তা সংস্থা কাজ করেছে। এছাড়া আইসিসি ইভেন্টে সম্ভাব্য হামলার ব্যাপারে পর্যবেক্ষণ করছে বার্বাডোজের আঞ্চলিক সংস্থা।

এক যৌথ বিবৃতিতে আইসিসি ও ওয়েস্ট ইন্ডিজ জানায়, ‘আমরা আয়োজক দেশ ও শহর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং টুর্নামেন্টে যেকোনো ঝুঁকি কমানোর জন্য উপযুক্ত পরিকল্পনা নিশ্চিত করতে নিয়মিতভাবে বৈশ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে থাকি। আমরা সব অংশীদারকে নিশ্চিত করতে চাই যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান অগ্রাধিকার। এ নিয়ে বিশদ ও শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা আছে। ’

ত্রিনিদাদের সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস জানায়, প্রো ইসলামিক স্টেটের (দায়েশ) মিডিয়া গ্রুপ ‘নাশির-ই-পাকিস্তান’ এর মাধ্যমে বিশ্বকাপে সম্ভাব্য হামলার তথ্য পেয়েছেন গোয়েন্দারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০