বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তিন কোচ নিয়ে অনুশীলনে তামিম

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ দল এশিয়া কাপ খেলতে এখন অবস্থান করছে শ্রীলঙ্কায়। পাকিস্তান পর্ব শেষ করে আজই কলম্বোতে পৌঁছেছে সাকিব আল হাসানের দল। তবে ইনজুরির কারণে ঢাকাতেই অবস্থান করছেন তামিম ইকবাল। ধীরে ধীরে পিঠের চোট কাটিয়ে ফিরছেন ব্যাটিংয়ে।

সেই ধারাবাহিকতায় আজও ব্যাটিং অনুশীলন করেছেন তামিম। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে এদিন প্রায় ঘন্টাখানেকের মতো অনুশীলন করেন তামিম। এছাড়া রানিংসহ জিমও করেন টাইগার এই ওপেনার। ব্যাটিং অনুশীলনের সময় অবশ্য বেশ স্বস্তিতে থাকতেই দেখা গেছে তামিমকে। পেসার বা নেট থ্রোয়ারের বল বেশ স্বাচ্ছন্দ্যেই খেলেছেন তিনি।

মিরপুরে তামিমের এমন একাকী অনুশীলন দেখভাল করছেন ঘরোয়া ক্রিকেটের কোচ সোহেল ইসলাম। এছাড়া দেখা যায় তামিমের প্রিয় গুরু মোহাম্মদ সালাউদ্দিনকেও। শিষ্যের এমন বাজে সময়ে ছুটে এসেছেন সাহায্য করতে। হয়তোবা নতুন রূপে দেখার জন্যই তামিমের এমন দৌড়ঝাঁপ।

এছাড়া অনুশীলনে ছিলেন জাতীয় দলের সাবেক কোচ জেমি সিডন্সও। তামিমের কোথায় সমস্যা, কি নিয়ে কাজ করা উচিত সে সব তিনি দাঁড়িয়ে দেখে সমাধান করেছেন। এদিকে গতকাল ব্যাটিং অনুশীলন শেষে তামিমকে দেখা গিয়েছিল মিরপুরের মূল মাঠে ফিল্ডিং অনুশীলনেও। শুরুতে একটু সমস্যার সৃষ্টি হলেও সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেন তামিম।

এদিকে এশিয়া কাপের ৩ ম্যাচেই দেখা গেছে দলের ওপেনিং পজিশন নিয়ে সমস্যা। একজন ভালো করেন তো অন্যজন ব্যর্থ। মেকশিফট ওপেনার হিসেবে মেহেদী হাসান মিরাজ এক ম্যাচে লেটার মার্ক পেলেও আরেক ম্যাচে হয়েছেন ব্যর্থ। যে কারণে বিশ্বকাপের আগে তামিমের ফিট হয়ে মাঠে ফেরাটা অতি জরুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০