বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ জুন ২০২৩, ২:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাইভেটকারে বিবস্ত্র অবস্থায় মিললো নারী-পুরুষের নিথর দেহ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর তেজগাঁও থানাধীন এলেনবাড়ি এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের দেওয়া খবরে বুধবার (৭ জুন) সকালে এলেনবাড়ি এসএসএফ স্টাফ কোয়ার্টারের ভেতরে প্রাইভেটকার থেকে বিবস্ত্র অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পুরুষের নাম দেলোয়ার হোসেন (৫৩), তার বাড়ি নড়াইলের লোহাগড়ায়। দেলোয়ার এসএসএফের অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন। আর মৃত নারীর নাম মৌসুমী আক্তার রানি (৪২), তার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম জানান, স্থানীয়দের দেওয়া খবরে আমরা তেজগাঁওয়ের এলেনবাড়ি এলাকায় একটি প্রাইভেটকার থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছি। প্রাইভেটকারটি মৃত দেলোয়ারের। এসএসএফ কোয়ার্টারে থাকতেন তিনি। দুজনের মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তাদের বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

স্পষ্ট মৃত্যুর কোনো আলামত নেই, কিন্তু একই জায়গায় কাছাকাছি সময়ে দুজনের মৃত্যুর রহস্য কী হতে পারে- জানতে চাইলে তিনি বলেন, তাদের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেটকারে তারা হয় অক্সিজেনের অভাবে মারা গেছেন অথবা উত্তেজক কিছু সেবন করেছিলেন। নারীর ব্যাগে কনডম পাওয়া গেছে। ময়নাতদন্তে স্পষ্ট হবে মৃত্যুর কারণ।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে দুজনই উত্তেজক কিছু সেবন করে থাকতে পারে৷ তাছাড়া প্রাইভেটকারে তাদের বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর কারণ স্পষ্ট হতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০