বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ অক্টোবর ২০২৩, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের বাঘ সংরক্ষণে সচেতনতা সভা

সিনিয়র করেসপন্ডেন্ট: সুন্দরবনের বাঘ সংরক্ষণে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের মধ্যে গড়ে উঠা গোলাখালী গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বাঘের নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিতকরণসহ গোলাখালী ও পার্শস্থ লোকালয়ে বাঘের প্রবেশ ঠেকানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি পেট্রোল গ্রুপের(সিপিজি) সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বনকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন।

সভায় তিনি বলেন, বাঘ, হরিণ, কুমিরসহ যেকোনো বণ্যপ্রাণী শিকারের সাথে জড়িতদের ধরিয়ে দিতে পারলে আর্থিকভাবে পুরস্কৃত করা হবে। এছাড়া লোকালয়ে সুন্দরবনের বাঘের প্রবেশ ঠেকানোর অংশ হিসেবে গোলাখালী এলাকায় পাঁচ কিলোমিটার নাইলনের ফেন্সিং বা বেঁড়া দেয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, সুন্দরবনের ৫২ শতাংশ বর্তমানে অভয়ারণ্য হিসেবে সংরক্ষিত রয়েছে। ভবিষ্যতে সমগ্র সুন্দরবন অভয়ারণ্যের আওতায় চলে যাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি পর্যটকদের জন্য সুন্দরবনজুড়ে ডিঙি ট্যুরিজম গড়ে তোলার আহবান জানান।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোস্টগার্ডের কৈখালী বিসিজি কমান্ডার লেঃ মেহেদী হাসান, বিজিবির নায়েক সুবেদার ফিরোজুল আলম, রায়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মহিদুল ইসলাম, সাংবাদিক সামিউল মনির, সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা খাতুন, কদমতলা স্টেশন অফিসার ফজলুল হক, ইউপি সদস্য আজগর আলী বুলু, ভিটিআরটি সদস্য জিয়াউর রহমান ও আবু ফরিদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!