বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৮ অক্টোবর ২০২৩, ৫:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকায় ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো

ডেস্ক রিপোর্ট: নির্ধারিত সময়ের কিছু পর ঢাকায় এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোনালদিনহো। দুদিনের কলকাতা সফর শেষে বুধবার কয়েক ঘণ্টার জন্য তাকে ঢাকায় এনেছেন ভারতীয় উদ্যোক্তা। তবে রোনালদিনহোর ঢাকা সফর নিয়ে স্থানীয় আয়োজক প্রতিষ্ঠান থেকে কিছু জানানো হয়নি।

এরই মধ্যে রোনালদিনহো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল রেডিসনে পৌঁছেছেন। তার সংক্ষিপ্ত ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনও রোনালদিনহোর সঙ্গে সাক্ষাৎ করতে হোটেল রেডিসনে যাবেন।

শোনা গিয়েছিল, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বাফুফে থেকে এখনো সে বিষয়ে কিছু বলা হয়নি।

হোটেল রেডিসনে আয়োজকদের মূল অনুষ্ঠানে নির্বাচিত কিছু মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাধারণ দর্শকরা রোনালদিনহোকে দেখার সুযোগ পাবেন কি না, সেটাও পরিষ্কার করেননি আয়োজকরা। স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছে রোনালদিনহোর সংবাদ সম্মেলনের জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১০

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১১

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১২

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৩

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৪

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৫

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৬

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৭

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৮

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৯

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

২০