বাংলাদেশ, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৫ নভেম্বর ২০২৪, ৫:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের স্কুল শিক্ষক ও এনজিও কর্মী শম্পা গোস্বামীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ মোজাহার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও মিথ্যাচারসহ নানাভাবে হয়রানির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে ও জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলীনুর খান বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ^নাথ ঘোষ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, সিপিবি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কমরেড আবুল হোসেন, জেএসডির কেন্দ্রীয় নেতা শুধাংশু সরকার, বাসদ জেলা শাখার সমন্বয়ক নিত্যানন্দ, উদীচী জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, কন্ঠশিল্পী চৈতালী মুখার্জ্জী, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, নারী নেত্রী প্রতিমা রানী সরকার, এনজিও কর্মী মৃনাল কুমার সরকার, প্রেরণা কর্মী টুম্পা দত্ত প্রমুখ।

বক্তারা বলেন, শম্পা গোস্বামী অসহায় নির্যাতিত নারীদের নিয়ে কাজ করছেন। প্রত্যন্ত অঞ্চলের নারীদের কর্মদক্ষ করে গড়ে তুলতে তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। কালিগঞ্জের জাতীয় পার্টির সাবেক এমপি শাহাদাত হোসেন ও তার ছেলে বিএনপি নেতা আক্তারুজ্জামান বাপ্পি, সালাম, আসাদুল ইসলাম খোকা, বহিষ্কৃত শিক্ষক আব্দুস সামাদসহ তাদের সহযোগীরা উন্নয়নকর্মী ও শিক্ষক শম্পা গোস্বামীকে দিশেহারা করে তুলেছে। তারা শম্পা গোস্বামী সম্পর্কে জঘন্য মিথ্যাচার করছে।

বক্তারা এসময় হুশিয়ারি উচ্চারণ করে তাকে হয়রানি না করার আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

১

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

২

উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্তের আহ্বান

৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

৪

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

৫

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

৬

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

৭

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

৮

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

৯

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

১০

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

১১

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১৪

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১৫

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

১৬

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৭

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১৮

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

২০