বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২ নভেম্বর ২০২৪, ৫:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বালিথায় গাছ কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৪

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় গাছ কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন গুরুতর জখম হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার বালিথা শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

জখমীরা হলেন, বালিথা শেখপাড়া গ্রামের দাউদ আলী শেখ (৬৫), তার স্ত্রী হাফিজা খাতুন (৬০), ছেলে হাফিজুল ইসলাম (৩৫) ও আব্দুল্লাহ শেখ (৩০)।

তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাউদ আলী শেখের জমিতে তারই লাগানো একটি মেহগনি গাছ জোরপূর্বক কাটতে যায় একই গ্রামের ইনসাফ শেখ (৫০), স্ত্রী আকলিমা ওরফে মোসলেমা (৪৫) ও তার ছেলে মোজাহিদ শেখ (২৮), আজিজুল শেখ (৪০) ও তার ছেলে মাহফুজ শেখ (২০), আবু বক্কারের ছেলে মফিজুল বাবু (৩৮)সহ অজ্ঞাতনামা কয়েকজন। দেশীয় অস্ত্র দা, কুড়াল, শাবল নিয়ে তারা গাছটি কাটতে গেলে দাউদ আলী শেখ ও তার দুই ছেলেসহ স্ত্রী বাধা দেয়। এসময় প্রতিপক্ষ তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। জখমীদের উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।

সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্র জানায়, জখমীদের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। জখমীদের প্রত্যেকের অবস্থা গুরুতর।

তাদের মাথায় ১০/১২টি পর্যন্ত সেলাই দিতে হয়েছে।

সাতক্ষীরা সদর থানার এএসআই রিনা খাতুন জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১০

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১১

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১২

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৩

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৪

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৫

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৬

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৭

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৮

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৯

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

২০