বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১৯ জানুয়ারি ২০২৪, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইমরুলের ফিফটির পর শরিফুলের হ্যাটট্রিক, কুমিল্লার ১৪৩

ডেস্ক রিপোর্ট: টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বিদেশি খেলোয়াড়দের সবার না আসার কথা জানিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সত্ত্বাধিকার নাফিসা কামাল। প্রথম ম্যাচে তার দলকে নামতে হলো তিন বিদেশিকে নিয়ে।

তবুও কিছুটা স্বস্তিতেই থাকার কথা তাদের। হাফ সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস, কুমিল্লাও পেয়েছে বেশ ভালো সংগ্রহ।
শুক্রবার মিরপুরে বিপিএলের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ১৪৩ রান করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে এই রান করেছে তারা।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। নেতৃত্বের হাত বদল হওয়ার পর কুমিল্লার অধিনায়ক হন লিটন। প্রথম ম্যাচটা স্মরণীয় করতে পারেননি তিনি। ১৬ বলে ১৩ রান করে চতুরঙ্গা ডি সিলভার বলে ক্যাচ দেন তিনি।

এরপর বড় এক জুটি পায় কুমিল্লা। তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে কুমিল্লাকে তিনবার অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন করা ইমরুল কায়েস দলের হয়ে হাল ধরেন। ৪২ বলে পূর্ণ করেন ফিফটি। হৃদয়ের সঙ্গে গড়েন ১০৭ রানের জুটি। ১৯তম ওভারে এসে এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। হৃদয় ফেরেন ৪১ বলে ৪৭ রান করে।

একই ওভারে উইকেট বিলিয়ে দেন ইমরুলও। তার ৫৬ বলে ৬৬ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ২ ছক্কায়। শেষ ওভারের শেষ তিন বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন ঢাকার শরিফুল ইসলাম। খুশদিল শাহ, রস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফেরান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১০

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১১

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১২

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১৩

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৪

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৬

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৮

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৯

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705