বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ জুলাই ২০২৩, ৮:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার স্থাপন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ডেঙ্গু কর্নারের কার্যক্রম শুরু হয়েছে।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাকিব হাসান বাধনের নেতৃত্বে একটি টিম সার্বক্ষণিক ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। গত কয়েকদিনে ৭ জন ডেঙ্গু রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে পাঁচজন ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তিনি বলেন, এডিস মশা বাহিত ডেঙ্গু রোগের প্রধান লক্ষণ জ্বর। জ্বরের সাথে কিংবা জ্বর ব্যতীত তীব্র মাথা ব্যথা, শরীরে লালচে দানা, চোখ, পেট, হাড় কিংবা শরীরের অন্যান্য অংশে ব্যথা, বমি বমি ভাব কিংবা বারবার বমি ও পাতলা পায়খানা, শরীরের যেকোন স্থান থেকে রক্তক্ষরণ, রোগীর শরীর বা হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, খাবারে অরুচি, শারীরিক দুর্বলতা বা হাটাচলা করতে কষ্ট বোধ হলে রোগীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার আবাস ধ্বংস করা অত্যন্ত জরুরী। সেজন্য বাসাবাড়ির ফুলেব টব, ফ্রিজের নিচে জমে থাকা পানি, পরিত্যক্ত টায়ার, ডাব/নারিকেলের খোসা, প্লাস্টিকের বোতল কিংবা অন্যান্য পাত্রে জমে থাকা পানি ফেলে দেয়ার পাশাপাশি বসতবাড়ির আঙিনা এবং ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ও ঘুমানোর সময় নিয়মিত মশারি টাঙানোর পরামর্শ দিয়েছেন ডা. আব্দুল লতিফ। ইতোমধ্যেই জনসচেতনতা সৃষ্টিতে উপজেলাব্যাপী মাইকিং করা হয়েছে। তাছাড়া ডেঙ্গু রোগ নির্ণয়ের তিনটি প্যাথলজিক্যাল টেস্ট সরকার নির্ধারিত ৫০ টাকা হারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, পুলিশসহ নিহত অন্তত ১৫

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১০

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১১

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১২

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৩

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৪

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৫

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৬

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৭

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

১৮

তালায় যুব অ্যাডভোকেসি সভা

১৯

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

২০
error: Content is protected !!