বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ জুন ২০২৩, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় চার্জশিট: রমজাননগর ইউপি সদস্য লাল্টু বরখাস্ত

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আব্দুল হামিদ লাল্টুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

রবিবার (১৮ জুন) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।

আদেশে বলা হয়, আব্দুল হামিদ লালটুর বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৩৪১/৩২৫/৩০৭/৩০২/৪২৭/৫০৬/১১৪/৩৪ ধারায় সাতক্ষীরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী তাকে ইউপি সদস্যের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ৮ জুলাই সন্ধ্যায় উপজেলার টেংরাখালি পল্লীতে সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল বারী ও ইউপি সদস্য আওয়ামী লীগ কর্মী আব্দুল হামিদ লাল্টুর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষের আহতদের মধ্যে ৩০ জনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে রাত ৮টার দিকে আমির হোসেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আব্দুল কাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনার দুই দিনপর নিজের দুই কর্মী সমর্থক নিহতের ঘটনায় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল বারী শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুসহ ৭৩ জনকে আসামি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১০

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১১

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১২

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১৩

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১৪

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৫

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৬

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১৭

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১৮

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১৯

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

২০
error: Content is protected !!