বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ অক্টোবর ২০২৩, ৫:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইতালীয় প্রধানমন্ত্রীর সংসারে ভাঙন

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিনের সঙ্গী আন্দ্রেয়া জিয়ামব্রুনোর সঙ্গে সম্পর্কের ইতি টানলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুক্রবার (২০ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

সম্পতি টেলিভিশনে নারীদের নিয়ে যৌনতাবাদী মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জিয়ামব্রুনো। এ বিষয়ে গত মাসে মেলোনি সাংবাদিকদের বলেছিলেন, সঙ্গীর মন্তব্যের জন্য তাকে দায়ী করা উচিত নয়। ভবিষ্যতে জিয়ামব্রুনোর আচরণ সম্পর্কে আর কোনো প্রশ্নের উত্তর দেবেন না বলেও জানিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় জর্জিয়া মেলোনি লিখেছেন, আন্দ্রেয়া জিয়ামব্রুনোর সঙ্গে আমার প্রায় ১০ বছর ধরে চলা সম্পর্ক এখানেই শেষ। কিছু সময় ধরে আমাদের চলার পথ ভিন্ন হয়ে গেছিল এবং সেটি স্বীকার করার সময় এসেছে।

ইতালীয় প্রধানমন্ত্রী আরও বলেছেন, ব্যক্তিগত জীবনের সমস্যা তার কর্মজীবনে প্রভাব ফেলবে না। তার কথায়, যারা আমার ঘরে আঘাত করে আমাকে দুর্বল করবে বলে আশা করেছিল, তারা সফল হবে না।

২০১৪ সালে একটি টিভি স্টুডিওতে পরিচয় হয়েছিল ৪৬ বছর বয়সী মেলোনি ও ৪২ বছর বয়সী জিয়ামব্রুনোর। এই যুগলের সংসারে সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

ইতালীয় টিভি চ্যানেল মিডিয়াসেটের একটি অনুষ্ঠানের উপস্থাপক আন্দ্রেয়া জিয়ামব্রুনো। চ্যানেলটি এমএফই মিডিয়া গ্রুপের অধীনস্থ, যার মালিক ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির উত্তরাধিকারীরা। বারলুসকোনি ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঘনিষ্ঠ।

জিয়ামব্রুনোর অনুষ্ঠানের কিছু অফ-এয়ার ভিডিও সম্প্রচার করা হয়। এতে দেখা যায়, তিনি অশ্লীল ভাষা ব্যবহার করছেন, কুঁচকি স্পর্শ করছেন এবং একজন নারী সহকর্মীর দিকে অগ্রসর হচ্ছেন। এসময় জিয়ানব্রুনো ওই নারীকে বলেন, তোমার সঙ্গে আরও আগে কেন দেখা হলো না?

গত বৃহস্পতিবার সম্প্রচারিত আরেকটি অডিও ক্লিপে আরও কুরুচিপূর্ণ কথাবার্তা বলতে শোনা যায় জিয়ামব্রুনোকে। এতে শোনা যায়, তিনি প্রেম বিষয়ে কথা বলছেন এবং নারী সহকর্মীদের বলছেন, তারা দলগত যৌন সম্পর্কে লিপ্ত হলে তার সঙ্গে কাজ করতে পারবেন।

এর আগে, গত আগস্টে একটি দলবদ্ধ ধর্ষণ সম্পর্কে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন আন্দ্রেয়া জিয়ানব্রুনো। তার বিরুদ্ধে অনেকেই ‘ভিকটিম ব্লেমিং’-এর অভিযোগ তুলেছেন।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০