বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ অক্টোবর ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার প্রস্তাব দিল ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দুটি দেশ

অনলাইন ডেস্ক: হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধে মিসরের রাজধানী কায়রোতে শান্তি সম্মেলন শুরু হয়েছে। শনিবার শুরু হওয়া এই সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ ইতালি ও গ্রিসের প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন।

সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি বলেছেন, গাজায় সহিংসতার মাত্রা অবশ্যই কমাতে হবে এবং আন্তর্জাতিক মহলকে স্বাধীন দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করতে হবে।

সম্মেলনে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস একটি নতুন শান্তি প্রক্রিয়া চালু করার আহ্বান জানিয়েছেন যা ইসরায়েল পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়ক হবে।

কিরিয়াকোস মিৎসোতাকিস বলেন, ‘কোনো সামরিক আগ্রাসন কখনোই একটি কার্যকর রাজনৈতিক সমাধানের বিকল্প হতে পারেনা।’

ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের প্রতিনিধিরাও এ সম্মেলনে তাঁদের বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে এ সম্মেলনে পশ্চিমাদের দ্বিমুখী হিসেবে অভিহিত করেছেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি। এ ছাড়া ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহও। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও ইসরায়েলের সমালোচনায় মুখর হয়েছেন।

আজ মিসরের রাজধানী কায়রোতে শুরু হওয়া এই সম্মেলনে আরব বিশ্বের নেতারা একত্রিত হয়েছেন। এতে যোগ দিয়েছেন আফ্রিকার ও ইউরোপের দেশগুলোর প্রতিনিধিরাও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

১০

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

১১

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

১২

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১৩

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১৪

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১৫

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৬

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২০
error: Content is protected !!