বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৪ নভেম্বর ২০২৩, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তুরস্ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের ওপর নির্বিচার বিমান হামলা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এ ব্যাপারে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ‘নেতানিয়াহুর সঙ্গে আমরা আর কোনো কথা বলি না। আমরা তাকে বাদ দিয়ে দিয়েছি।’

গত সপ্তাহে ইসরায়েল জানায়, হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েল বিরোধী বক্তব্য দেওয়ায় তারা তুরস্কের সঙ্গে থাকা কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে ভাববে।

এর এক সপ্তাহ পর এরদোয়ান বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।যুদ্ধশেষে গাজাকে স্বাধীন ফিলিস্তিনের অংশ হতে হবে: এরদোয়ান

মৃত্যুপুরী গাজার সড়কে লাশের পর লাশ

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর নিরাপত্তার অজুহাতে তুরস্ক থেকে নিজেদের দূততে প্রত্যাহার করে নেয় ইসরায়েল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্কও ইসরায়েল থেকে নিজেদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে। এরমাধ্যমে মূলত অনানুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে।

গাজায় গণহত্যা চালানো শুরুর পর ইসরায়েল থেকে পৃথিবীর অনেক দেশ তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছে।

যুদ্ধ শুরুর পর লাতিন আমেরিকার দেশ বলিভিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এছাড়া বাহরাইন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে।

সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১১

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১২

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৩

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

১৪

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

১৫

তোফায়েল-মোশাররফ-শফিকসহ ১৬ জনের জন্য সংসদে শোকপ্রস্তাব

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

১৮

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

১৯

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০