বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ অক্টোবর ২০২৩, ৬:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোলে চালককে হ ত্যা করে ইজিবাইক ছি নতাই

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে সজীব গাজী (১৯) নামে এক ইজিবাইক চালককে জবাই করে হত্যার পর ধানক্ষেতে ফেলে রেখে তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের শহীদ গাজীর ছেলে।

বুধবার (১৮ অক্টোবর) বেনাপোল পোর্ট থানার খড়িডাংগা গ্রামের সড়কের পাশের ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সজীব ইজিবাইক চালিয়ে সংসার চালাতো। প্রতিদিন রাত ১০টা-১১টার দিকে বাড়ি ফেরে সে। গেল রাতে সজীব বাড়ি ফেরেনি। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান, ধারণা করা হচ্ছে রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় সজীব তাদের বাধা দেয়। এক পর্যায়ে তাকে জবাই করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

দুর্বৃত্তদের আটক এবং ইজিবাইক উদ্ধারে অভিযান চলছে বলে জানান ওসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১০

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

১১

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

১২

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

১৩

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

১৪

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

১৫

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

১৬

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

১৭

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

১৮

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

১৯

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

২০
error: Content is protected !!