বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ নভেম্বর ২০২৩, ১২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নান্দনিক ভবন পেল মোংলা উপজেলা পরিষদ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলা উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন করা হয়েছে।

রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে নতুন এই ভবন উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সূত্র জানায়, উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০১৮-১৯ইং অর্থবছরে ২য় পর্যায়ে মোংলা উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ও হলরুম নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের নভেম্বরে অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়। চারতলা প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণে ব্যয় হয়েছে ৭ কোটি ১৬ লক্ষ ৪৭ হাজার ৭০৭ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাফর রানা, প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সোহান আহম্মেদ, সমবায় অফিসার মো: জুবাইর হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

১

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

২

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৩

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৪

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৫

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৬

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৭

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৮

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

৯

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১০

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১১

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১২

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৩

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৪

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৫

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৬

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৭

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৮

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

১৯

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

২০