বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৮ মে ২০২৪, ১১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বারসিকের স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল শতাধিক দুস্থ মানুষ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের কুখরালী বোসপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়েছে। মঙ্গলবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক কুখরালী যুব ক্লাবে এই ক্যাম্পের আয়োজন করে।

ক্যাম্পে কুখরালীর শতাধিক দুস্থ মানুষকে চিকিৎসা সেবা দেন ডা. সুব্রত ঘোষ। এসময় তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

দিনব্যাপী এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ হোসেন। আরও উপস্থিত ছিলেন বারসিকের সহযোগী প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য শাহেদ, নিরব, ফরিদ, পরশমনি, তামিম হোসেন প্রমুখ।

স্থানীয় আছিয়া বেগম জানান, আমাদের এলাকার অধিকাংশ মানুষই দরিদ্র। তারা ঠিকমত ডাক্তার দেখাতে পারেন না। বিশেষ করে মহিলারা রোগাক্রান্ত হলেও অর্থাভাবে ডাক্তার দেখান না। তাই এ ধরনের ক্যাম্প আমাদের জন্য অনেক উপকারে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে আলো ছাড়াচ্ছে সরমা রানীর ‘নিরাপদ কৃষি’

১

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

২

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

৩

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরণে অ্যাডভোকেসি

৪

উপকূলীয় বন প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

৫

সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সভা

৬

খুলনা জেলা চ্যাম্পিয়ন কয়রা উপজেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা

৭

আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

৮

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

৯

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

১০

পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, নতুন কাঠামো জানালেন উপদেষ্টা

১১

নৈরাজ্যের প্রতিবাদে আলিপুর ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

১২

ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

১৩

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

১৪

সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল

১৫

কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের জয়

১৬

সাতক্ষীরায় ৩ সাংবাদিকের উপর মবের প্রতিবাদে মানববন্ধন

১৭

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ

১৮

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার

১৯

৮ কোটি ভোট পেয়েও হেরে গেলেন মাহি

২০
error: Content is protected !!