বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ এপ্রিল ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে ভারী বৃষ্টি-তুষারপাত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বেশিরভাগ অংশে এখন চলছে তীব্র তাপপ্রবাহ। ভয়ংকর গরমে পুড়ছে উড়িষ্যা, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো। কোথাও কোথাও তাপমাত্রার পারদ উঠেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসেও। ঠিক সেই সময়, ভারতের আরেক অংশে দেখা দিয়েছে ভারী বৃষ্টি ও তুষারপাত। জায়গাটি হলো ভূস্বর্গ-খ্যাত কাশ্মীর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (২৯ এপ্রিল) জম্মু-কাশ্মীরের সোনমার্গ এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাতের জেরে ভূমিধসের ঘটনা ঘটেছে।

একটি ভিডিওতে তুষারে ঢাকা পাহাড় বেয়ে কাদামাটির স্রোত নেমে আসতে দেখা গেছে। এসময় এলাকাটি থেকে কিছু মানুষ ও গবাদি পশুকে ছুটে পালাতে দেখা যায়।

ভারী বৃষ্টিতে জম্মু ও কাশ্মীরের আরও কয়েকটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণরেখার কাছে উরিতে ভূমিধসের কারণে একটি পাহাড়ি বাড়ি ভেঙে পড়তে দেখা গেছে।

বৃষ্টির পর একাধিক ভূমিধসের কারণে সোমবার জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, কাশ্মীরকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযোগকারী একমাত্রা সর্ব-আবহাওয়া মহাসড়ক এটি। রামবান জেলার মেহার, গাংরু, মম পাসি এবং কিশতওয়ারি এলাকায় ভূমিধসের কারণে সড়কটি অবরুদ্ধ হয়ে পড়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, পিয়ার কি গলি ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ভারী তুষারপাতের কারণে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে মুঘল রোডও। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার সঙ্গে জম্মুর পুঞ্চ ও রাজৌরি জেলাগুলোর সংযোগ ঘটিয়েছে এই সড়ক।

গত ৭২ ঘণ্টার প্রবল বৃষ্টিপাতের কারণে কাশ্মীরের সব নদী, হ্রদ এবং জলাশয়ে পানির উচ্চতা বেড়েছে। ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এই অবস্থা আরও ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

বন্যা ও ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বেশ কয়েকটি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু, স্বচ্ছতা-জবাবদিহিতার নির্দেশ

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

১০

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

১১

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

১২

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

১৩

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

১৪

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

১৫

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

১৬

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১৭

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১৮

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৯

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

২০
error: Content is protected !!