বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৬ নভেম্বর ২০২৪, ২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় লিগের ‘প্রথম শিরোপা’ ঘরে তুললো সিলেট

ডেস্ক রিপোর্ট: গত কয়েক বছর ধরেই জাতীয় লিগে ভালো করে আসছিল সিলেট বিভাগ। অবশেষে তারা পেল কাঙ্ক্ষিত শিরোপার দেখা।

বরিশালকে হারানোর পর সিলেটের কোচ রাজিন সালেহকে কাঁধে তুলে নেন এবাদত হোসেন। তাদের আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন বলতে অবশ্য অপেক্ষা করতে হবে কয়েক ঘণ্টা। রংপুর-ঢাকা মেট্টোর ম্যাচটি শেষ হওয়ার অপেক্ষা করতে হবে তাদের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩০৪ রান করে বরিশাল, কিন্তু দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয়ে যায় ১৪২ রানে। ১০৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে সহজ জয় পেয়েছে সিলেট।

শেষদিনে তারা খেলতে নামে জয়ের লক্ষ্য নিয়ে। শুরুতে অবশ্য কিছুটা ধাক্কাই খেয়েছিল তারা। ২৭ রানে তিন উইকেট হারিয়ে ফেলে। এরপর অধিনায়ক অমিত হাসান ও নাসুম আহমেদ মিলে দলকে জয়ের কাছে পৌঁছে দেন ।

৫২ বলে ৪৪ রানে রান করে নাসুম আউট হয়ে গেলে শেষ অবধি অপরাজিত থাকেন অমিত। ৬৯ বলে ৩৮ রান আসে তার ব্যাট থেকে। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে শিরোপা উল্লাসেও ভাসেন। প্রথমবারের মতো শিরোপা জেতে সিলেট।

সিলেটের একাডেমি মাঠে খুলনার কাছে ৫৮ রানে হেরেছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয় খুলনা, দ্বিতীয় ইনিংসে তারা করে ২১৯ রান। প্রথম ইনিংসে ২২০ রান করা চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৪৫ রানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!