বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ এপ্রিল ২০২৪, ৮:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে সাইফউদ্দিন-ইমন

ডেস্ক রিপোর্ট: জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এই ম্যাচগুলোর জন্য আজ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, আছেন ওপেনার পারভেজ হোসেন ইমন।

২০২২ সালের অক্টোবরে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাইফউদ্দিন। গত বিপিএলে দুর্দান্ত পারফর্ম্যান্স করে ফের নজরে আসেন তিনি। তার ফেরা নিয়েও কথা হচ্ছিল। শেষ পর্যন্ত সুযোগ মিলেছে তার।

এ বছর এখনও আন্তর্জাতিক ক্রিকেট না খেলা আফিফ হোসেনও সুযোগ পেয়েছেন। ওয়ানডে বিশ্বকাপে খেললেও এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়নি ওপেনার তানজিদ হাসানের। তিনিও আছেন এই স্কোয়াডে।

এছাড়া সাকিব আল হাসানের সঙ্গে রাখা হয়নি আইপিএলে ব্যস্ত থাকা মোস্তাফিজুর রহমানকে।

আগামী ৩ মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম তিনটি ম্যাচ (৩, ৪ ও ৭ মে) অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচ (১০ ও ১২ মে) খেলার জন্য ঢাকায় ফিরবে দুই দল।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০