বাংলাদেশ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৩ জুন ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সংসদে শ্যামনগর উপকূলে আবহাওয়া কেন্দ্র স্থাপনের দাবি তুললেন এমপি দোলন

সুলতান শাহাজান, শ্যামনগর: জাতীয় সংসদে সাতক্ষীরার শ্যামনগর উপকূলে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি তুলেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন।

শনিবার (২২ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে জলবায়ু ও দুর্যোগের প্রকৃত পূর্বাভাস পেতে বঙ্গোপসাগরের অতি নিকটবর্তী উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপনের দাবি তোলেন তিনি।

এছাড়াও তিনি তাঁর নির্বাচনী এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, উপকূলীয় বেড়িবাঁধসমূহে বনায়নকরণ, সুপেয় পানি সংকট নিরসন, সাতক্ষীরা থেকে ভেটখালী সড়ক চার লেনে উন্নীতকরণ, সাইক্লোন শেল্টার নির্মাণ, দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সদস্যদের সম্মানী ভাতা প্রদান, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের পাশাপাশি দুর্গত এলাকার কমিউনিটি ক্লিনিকগুলো দুর্যোগ সহনশীল কমিউনিটি ক্লিনিক হিসেবে গড়ে তোলা, খোলপেটুয়া নদীর উপর নওয়াবেঁকী-পাখিমারা ব্রিজ নির্মাণ, সড়ক ও জনপদের আওতাধীন পাখিমারা-চাঁদনীমুখা ভায়া চৌদ্দরশি রাস্তার বাকি অংশের কাজ দ্রুততার সাথে শুরু করা, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি নাভারন থেকে সুন্দরবন রেললাইন স্থাপন, সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র স্থাপন ও সুন্দরবনের দৃশ্য পরিদর্শনের জন্য কেবলকার স্থাপন, বসন্তপুর নৌবন্দর চালু করা, নির্বাচনী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবন নির্মাণ, কালিগঞ্জ উপজেলা পরিষদের কমপ্লেক্স ভবন নির্মাণ ও নির্বাচনী এলাকায় নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে শ্যামনগর আতরজান মহিলা কলেজ ও কালীগঞ্জ রোকেয়া মনসুর ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবি জানান।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী সময়ে আবহাওয়া জলবায়ু ও দুর্যোগের প্রকৃত পূর্বাভাস নিয়ে উপকূলীয় এলাকায় আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপনের যৌক্তিকতা তুলে ধরে দ্য এডিটরসে সংবাদ প্রকাশিত হয়।

সেসময় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন জাতীয় সংসদে বিষয়টি তুলে ধরার আশ্বাস দিয়েছিলেন।

দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগর বঙ্গোপসাগরের অতি নিকটবর্তী হওয়ায় ঘূর্ণিঝড়, লঘুচাপ, নিম্নচাপ লেগেই থাকে। দুর্যোগপ্রবণ হওয়া সত্ত্বেও সঠিক পূর্বাভাসের অভাবে বার বার ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় জনপদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

২

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

৩

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

৪

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

৫

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

৬

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

৭

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

৮

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

৯

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

১০

আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন

১১

সুন্দরবন থেকে হরিণের মাথা ও ভুড়িসহ এক চোরা শিকারী আটক

১২

শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন, এলাকায় আতংক

১৩

নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা

১৪

সাতক্ষীরা সীমান্তে ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

১৫

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ

১৬

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছে আগামরা রোগ, বাড়ছে উদ্বেগ

১৭

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

১৮

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

১৯

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

২০