বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৮ মার্চ ২০২৫, ৪:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হইচই-তে উন্মুক্ত হলো জয়া আহসানের ‘জিম্মি’

বিনোদন ডেস্ক | রুনা লায়লা একজন সরল কিন্তু দৃঢ়চেতা নারী। সরকারি বিদ্যুৎ অফিসে চাকরি করে।

তার জীবন এক ভয়াবহ মোড় নেয় যখন সে অফিসে টাকা ভর্তি এক লুকানো বাক্স পায়। আকাঙ্ক্ষা এবং লোভের বশবর্তী হয়ে বিপজ্জনক পরিণতির কথা ভেবে সে বাক্সটা নিয়ে নেয়। সেই বাক্সকে ঘিরে একের পর এক ঘটনা ঘটতে থাকে তার জীবনে।
সাত পর্বের ব্ল্যাক কমেডি জনরার সিরিজ ‘জিম্মি’-তে আশফাক নিপুন এমনই এক রুনা লায়লার গল্প দেখিয়েছেন। হইচই-তে শুক্রবার (২৮ মার্চ) মুক্তি পেয়ে গেছে ‘জিম্মি’।

মুখ্য চরিত্রে অর্থাৎ রুনা লায়লা চরিত্রে রয়েছেন জয়া আহসান। ‘জিম্মি’ দিয়েই ওয়েব সিরিজে আত্মপ্রকাশ কেন এমন প্রশ্নে তিনি বলেছিলেন, আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মি-র ক্ষেত্রে এগুলো সব মন মতো মিলে গিয়েছিল। তাই আর দেরি করিনি।

এই সিরিজে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিব্লু, মুনিরা বেগম মিমি, শাহাদত শিশিরসহ আরও অনেকে।

‘জিম্মি’ পরিচালনা ও চিত্রনাট্যের কাজটা সামলেছেন আশফাক নিপুন। তিনি বলেন, আমি জিম্মি নির্মাণের মাধ্যমে নতন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এইটুক বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে। হইচই-তে মুক্তি পেয়েছে জিম্মি, এখন জিম্মি পুরোপুরি দর্শকের জিম্মায়।

পাবনা, কক্সবাজারসহ ঢাকার বেশ কিছু স্থানে শুটিং করা হয়েছে ‘জিম্মি’। সিনেমাটোগ্রাফি করেছেন বরকত হোসেন পলাশ। সিরিজটি সম্পদনা করেছেন জুবায়ের আবীর পিয়াল। মিউজিক এন্ড ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন জাহিদ নীরব। কস্টিউমের দায়িত্বে ছিলেন বিজয়া রত্নাবলী। আর্ট ডিরেকশন দিয়েছেন কনক টিটু আর মেক-আপ আর্টিস্ট ছিলেন এম কে হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০