বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৫ অক্টোবর ২০২৪, ৩:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেয়ে ভর্তি পরীক্ষার হলে, অপেক্ষারত মা ঢলে পড়লেন মৃত্যুর কোলে

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর মা আকস্মিক মৃত্যুবরণ করেছেন। তার নাম শামীম আরা বেগম।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শামীম আরা বেগম রাজধানীর মিরপুরে থাকতেন বলে জানা গেছে।

জানা যায়, শামীম আরা বেগম তার মেয়ে আরোয়া তাবাসসুমকে নিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসেন। মেয়েকে কেন্দ্রে পৌঁছে দিয়ে তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে অপেক্ষা করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আশপাশে উপস্থিত লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে স্ট্রোকের কারণে শামীম আরার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, এরকম একটি ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১০

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১১

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১৪

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৫

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৭

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৮

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৯

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

২০