বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৫ ডিসেম্বর ২০২৪, ৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে পাকিস্তানের হা ম লা, নি হ ‌ত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৪৬ জন নিহত হয়েছে। তালেবান প্রশাসনের মুখপাত্রের বরাতে বুধবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, মঙ্গলবার রাতে পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি পয়েন্টে বোমাবর্ষণ করেছে পাকিস্তান। এতে মোট মৃতের সংখ্যা ৪৬ জন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

এর আগে, বার্তা সংস্থা এপি জানায়, আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্দেহভাজন পাকিস্তানি তালেবানদের একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে একটি প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস এবং কিছু বিদ্রোহী নিহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

নিরাপত্তা সূত্রে জানা যায়, মঙ্গলবার পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী পার্বত্য এলাকায় এই হামলাগুলো চালানো হয়। তবে যুদ্ধবিমানগুলো কতটা গভীরে প্রবেশ করেছিল এবং কীভাবে এই হামলা পরিচালিত হয়েছিল তা এখনো পরিষ্কার নয়। পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো মুখপাত্র এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।

তবে কাবুলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, পাকিস্তানি হামলায় নারী ও শিশুসহ সাধারণ নাগরিকরা নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ওয়াজিরিস্তানের শরণার্থী।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান এই হামলাকে আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন এবং নির্লজ্জ আক্রমণ হিসেবে বিবেচনা করে এর তীব্র প্রতিবাদ জানায়।

এক্স প্ল্যাটফর্মে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের এই একতরফা পদক্ষেপ কোনো সমস্যার সমাধান নয়। আমরা এই কাপুরুষোচিত হামলার জবাব দেবো এবং আমাদের ভূখণ্ড রক্ষার অধিকারকে অগ্রাহ্য করবো না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০