বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২০ নভেম্বর ২০২৩, ১২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আনুশকার আলিঙ্গনে সান্ত্বনার খোঁজ কোহলির

খেলা ডেস্ক: ৩টি শতক, ৬টি অর্ধশতক। ৯৫.৬২ গড়ে রান ৭৬৫, যেটা টুর্নামেন্টের সর্বোচ্চ। শুধু এই বিশ্বকাপেরই সর্বোচ্চ রানই নয়, এটি বিশ্বকাপ ইতিহাসেই এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডও। এমন কীর্তির পরও কোহলি ফাইনালের পরাজিত দলে!

দুর্দম্য গতিতে এগিয়ে চলা ভারত ফাইনালে উঠেছিল টানা ১০ ম্যাচ জিতে। কিন্তু আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করার জন্য আসল বাধাটাই পেরোতে পারেনি ভারত। কাল ফাইনালে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে ৬ উইকেটে।

দল হারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কোহলি। রবি শাস্ত্রী যখন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে কোহলির নাম ঘোষণা করেন, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে কিছুটা হলেও হুল্লোড় উঠেছিল।

কিন্তু কোহলি পুরস্কারটি নিতে মঞ্চে যান শুকনা মুখে। বিসিসিআইযের প্রধান রজার বিনির হাত থেকে পুরস্কারটি নিয়ে মঞ্চ থেকে নামেন নীরবে-নিঃশব্দে। সেরা খেলোয়াড়ের ট্রফিটার দিকে ফিরেও তাকালেন না। ২০১১ সালের পর ক্যারিয়ারে দ্বিতীয় বিশ্বকাপ জিততে না পেরে তিনি কতটা হতাশ হয়েছেন, সেটা বলে দিয়েছে শরীরী ভাষাই।

হতাশ এই সময়ে কে সান্ত্বনা দিতে পারেন কোহলিকে? টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার কোহলির হাতে তুলে দেওয়ার সময় রজার বিনি তাঁকে হয়তো সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। হয়তো কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মাও একই কাজ করেছেন।

কিন্তু সেই সান্ত্বনায় যে খুব একটা কাজ হয়নি, সেটা কোহলির চেহারা দেখেই বোঝা যাচ্ছিল। অবশেষে কোহলি সান্ত্বনা খুঁজতে চলে গেলেন স্ত্রী আনুশকা শর্মার কাছে। কোহলি ভারতীয় এই অভিনেত্রীর কাছে যেতেই, তাঁকে আলিঙ্গনে আবদ্ধ করলেন আনুশকা।

সেই সময় দুজনের খুব একটা কথা হয়নি। কিন্তু আনুশকার কাঁধে মাথা রেখে কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে পাওয়ার কথা কোহলির! কোহলিকে এভাবে আনুশকার সান্ত্বনা দেওয়ার ছবিটি সামাজিক যোগাযোগামধ্যমে এরই মধ্যে ‘ভাইরাল’ হয়েছে। অনেকেই লিখেছেন, স্বামীর দুঃসময়ে স্ত্রীর পাশে থাকার চিরায়ত ছবি এটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশীরা পর্যটক টানছে, বাংলাদেশ কেন পিছিয়ে || মো: মামুন হাসান

১

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও কলস হাতে নিয়ে বিক্ষোভ

২

টাকার অভাবে চিকিৎসা বন্ধ বিধবা মর্জিনার, সাহায্যের আবেদন

৩

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল

৪

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

৫

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

৬

তৃতীয় বিয়ে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

৭

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

৯

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

১০

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ আটক ৩

১১

উপকূলে আলো ছাড়াচ্ছে সরমা রানীর ‘নিরাপদ কৃষি’

১২

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

১৩

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

১৪

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরণে অ্যাডভোকেসি

১৫

উপকূলীয় বন প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

১৬

সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সভা

১৭

খুলনা জেলা চ্যাম্পিয়ন কয়রা উপজেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা

১৮

আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

১৯

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

২০
error: Content is protected !!