বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৭ নভেম্বর ২০২৩, ৫:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় রোপা আমন ধানের সমলয় চাষাবাদের শস্য কর্তন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রোপা আমন ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর শস্য কর্তন করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলার হাতীয়ারডাঙ্গা গ্রামে এই সমলয় পদ্ধতিতে ধান চাষের শস্য কর্তন উদ্বোধন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার তেল ফসল প্রকল্পের মনিটরিং অফিসার এ এইচএম জাহাঙ্গীর আলম, কৃষি অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ-পরিচালক মিজান মাহমুদ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম।

উপসহকারী কৃষি অফিসার মোঃ আল মাহফুজের পরিচালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন, পাইকগাছা উপজেলা কৃষি অফিসার অসিম কুমার দাস, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গোলাম নবী, উপসহকারী কৃষি অফিসার মোঃ নাইমুর রহমান, মোঃ ফারুক হোসেন, গুরুদাস মন্ডল, উপজেলা কৃষক লীগ নেতা মোঃ শাহিনুর রহমান, স্থানীয় কৃষক স্বাধীন সানা, চঞ্চলা সরকার প্রমুখ।

কৃষক স্বাধীন সানা বলেন, এই প্রথম বার আমরা সমলয় পদ্ধতিতে চাষাবাদ দেখলাম। এই পদ্ধতিতে চাষাবাদ করলে একদিকে যেমন খরচ কম হয়, অন্যদিকে অধিক লাভ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১০

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১১

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১২

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৩

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৪

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৫

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৭

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৮

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৯

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

২০
error: Content is protected !!