বাংলাদেশ, শুক্রবার, ০১ মে ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৩ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাগরে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপের পর অবশেষে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর এর নাম দেওয়া হয়েছে ‘মিগজাউম’।

এজন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৩ ডিসেম্বর) সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে ভারতের উপকূলের দিকে এগোচ্ছে। এটি বাংলাদেশে আঘাত হানবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ -এ পরিণত হয়েছে। এটি রোববার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুদ্ধ রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এরপর এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছাবে। এরপর এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল ঘেঁষে এগিয়ে মঙ্গলবার নাগাদ ঘূর্ণিঝড় হিসেবে উপকূল অতিক্রম করতে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) অধীন জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের ১৩ দেশের (বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, সৌদি আরব ও ইয়েমেন) আবহাওয়াবিদদের সংস্থা এস্কেপ ঘূর্ণিঝড়ের নাম দিয়ে থাকে। ‘মিগজাউম’ নামটি মিয়ানমারের দেওয়া।

চলতি সপ্তাহের শেষের দিকে বাংলাদেশে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তখন দেশের দক্ষিণ এবং মধ্যাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় র‌্যালি ও শ্রমিক সমাবেশ

কালিগঞ্জে মহান মে দিবস পালন, শ্রমিক ঐক্যের আহ্বান

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেললো বাংলাদেশ

ডিসি সম্মেলন শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

নারীর শ্রম; ‘সহায়তা’ নয় ‘পেশা’ | এস এম জান্নাতুল নাঈম

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তরুণদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

শ্রমের স্বীকৃতি, উপকূলের নীরবতা | আশিকুজ্জামান

উপকূলে নারী শ্রমিকদের সংগ্রাম: কাজ সমান, মজুরি অর্ধেক

সাতক্ষীরায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

১০

আজ মহান মে দিবস: শ্রমিকের মজুরি মূল্যস্ফীতির নাগাল পায় না

১১

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

১২

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

১৩

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

১৪

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

১৫

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

১৬

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

১৭

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

১৮

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

১৯

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705