বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩ ডিসেম্বর ২০২৩, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ুর বিরূপ প্রভাবে নিঃস্ব হয়ে পড়ছে উপকূলের মানুষ

এম জুবায়ের মাহমুদ: ঘড়ির কাঁটা তখন দুপুর ১২টায় ছুই ছুই। সূর্য ঠিক মাথার উপরে। খোলপেটুয়া নদীর জরাজীর্ণ বাঁধের উপর দাঁড়িয়ে ষাটোর্ধ্ব গিরিন্দ্রনাথ রপ্তান হাতের ইশারা দিয়ে মাঝ নদী বরাবর তার বাড়িঘরের নিশানা দেখাচ্ছিলেন। প্রচণ্ড দুঃখ নিয়ে জানাচ্ছিলেন তার অতীতের কথা। শোনাচ্ছিলেন নিঃস্ব হয়ে পথে বসার গল্প।

সাতক্ষীরার শ্যামনগর উপকূলের বুড়িগোয়ালিনী ইউনিয়নের পশ্চিম দূর্গাবাড়ি গ্ৰামের বাসিন্দা গিরিন্দ্রনাথ রপ্তান জানান, পশ্চিম দূর্গাবাড়ি গ্ৰামে আগে চারশ’ পরিবার বসাবস করতো। এর মধ্যে দুই শতাধিক পরিবারের ভিটেমাটি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কেউ কেউ পাড়ি জমিয়েছেন দেশের বিভিন্ন জেলায়, কেউবা প্রতিবেশী দেশ ভারতে।

এর মধ্যে গিরিন্দ্রনাথ রপ্তানের দুই ভাই সুকুমার রপ্তান ও সুকুপদ রপ্তানের পরিবারও চলে গেছে ভারতে। তবে, জন্মভূমি ছাড়েননি গিরিন্দ্রনাথ রপ্তান।

গিরিন্দ্রনাথ রপ্তান বলেন, ২০০৯ সালে আইলায় দুর্গাবাটির বেড়িবাধ ভেঙে আমাদের সবকিছু নদীগর্ভে চলে যায়। শুধু আমাদেরই নয়, এখানে বসবাস করতো রপ্তান, সরকার ও মোড়ল গোষ্ঠীর লোকেরা। তিন গোষ্ঠীই বেশির ভাগ সহায়-সম্পত্তি ঘরবাড়ি এখন নদীর মাঝখানে। আমরা কোনো মতে অন্যের জায়গায় একটি খুপড়ি ঘর বেধে বসাবস শুরু করি। পরে এক খণ্ড জমি কিনে ঘর বাধি।

জলবায়ু পরিবর্তন সম্পর্কে না জানলেও গিরিন্দ্রনাথ রপ্তান জানান, ২০০৯ সালের পর প্রতিবছরই এক বা একাধিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয়েছে উপকূলের প্রতিটি পরিবার। কেউ ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন, কেউবা হারিয়েছেন ফসলের জমি। অনেকে কর্ম হারিয়ে ছেড়েছেন এলাকা। সেই সাথে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এলাকার প্রাণ বৈচিত্র্য, খাদ্য নিরাপত্তা। বাসা বেধেছে পুষ্টিহীনতা, বিস্তার লাভ করেছে রোগ বালাই। বেড়েছে বাল্য বিবাহ, ঝরে পড়ছে শিশুরা। বাধ্য হচ্ছে শিশু শ্রমে।

একই এলাকার বাসিন্দা সুপদ মন্ডল (৬২) বলেন, বার বার প্রাকৃতিক দুযোর্গের কারণে উপকূলের প্রতিটি পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্য শুধু পশ্চিম দূর্গাবাড়ি গ্ৰামেরই ৩০টি পরিবার বাড়ি-ঘর হারিয়েছে।

স্থানীয় লক্ষ্মী রানী রপ্তান বলেন, পশ্চিম দূর্গাবাড়ি গ্রামে এখন আর ধান হয় না। বার বার ঘূর্ণিঝড় আর নদী ভাঙনে পুরো এলাকা লবণাক্ত হয়ে গেছে। এজন্য এলাকায় আর কাজ নেই, অনেকের ঘরে খাবারও থাকে না। আমার চোখে দেখা নদীর মধ্যে বিলীন হয়ে গেছে সরকার, রপ্তান ও মোড়ল বংশের প্রায় ১ হাজার বিঘা জমি।

তবে, শুধু পশ্চিম দূর্গাবাড়ি গ্ৰামই নয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে শ্যামনগর উপকূলের পদ্মপুকুর, গাবুরা, মুন্সীগঞ্জ, কৈখালী, আটুলিয়া ও কাশিমাড়ির হাজারো পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে।

এ প্রসঙ্গে জলবায়ু কর্মী এসএম শাহিন আলম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ উদ্বাস্তু হয়ে পড়ছে। সংকট দিন দিন আরও বাড়ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে উপকূলের মানুষের জানমালের নিরাপত্তায় সরকারকে এগিয়ে আসতে হবে। জলবায়ু ট্রাস্টের অর্থ জলবায়ু ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যয় করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭টি পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ

সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

একরামুল হত্যা: বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এখনও নিখোঁজ বরগুনার ৫ জেলে

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

‘জেলার ২’-এর গানে আলোচনায় শামনা কাসিম, কে এই অভিনেত্রী

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন

পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান?

হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

১০

‘দৃশ্যম ৩’ নিয়ে ফিরছেন অজয় দেবগন, মুক্তি পাচ্ছে কবে?

১১

লবণাক্ত পানিতে উপকূলে বাড়ছে হৃদরোগের ঝুঁকি

১২

দুপুরের মধ্যে যে ৯ জেলায় বজ্রবৃষ্টি হতে পারে

১৩

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

১৪

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

১৫

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

১৬

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

১৭

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

১৮

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

১৯

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

২০
error: Content is protected !!