বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ ডিসেম্বর ২০২৩, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশে বছরে ৬৫ হাজার শিশুর মৃত্যু হয়: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দেশে এখনও প্রতিবছর ৬৫ হাজার শিশু মৃত্যুবরণ করে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টুরোডের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ৯-১৪ ডিসেম্বর ২০২৩’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আমরা একটা হিসাব করে দেখেছি, দেশে এখনও প্রতিবছর ৬৫ হাজার শিশু মৃত্যুবরণ করে। এছাড়া প্রায় সাড়ে চার হাজার নারী শিশু জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। এটা আগে দ্বিগুণের বেশি ছিল, বর্তমানে অনেক কমেছে। গত বছরে তুলনায় চার-পাঁচ শতাংশ কমেছে। কিন্তু এখনও অনেক বেশি আছে। অর্থাৎ মা ও শিশুর স্বাস্থ্য পুরোপুরি নিরাপদ হয়ে ওঠেনি। তবে আমরা চেষ্টা করছি।

তিনি বলেন, ভবিষ্যতে যারা মা হবেন, তাদেরকে নিরাপদ মাতৃত্ব কি সেটা বোঝাতে হবে। আমাদের বাল্যবিয়ে পরিহার করতে হবে। দেশে এখনও ৫০ শতাংশ বাল্যবিয়ে হয়ে থাকে। বাল্যবিয়ের কারণে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার অনেক বেড়ে যাচ্ছে। বাল্যবিয়ে আমাদেরকে কমাতে হবে। বাচ্চা প্রসবের জন্য সঠিক মানের ক্লিনিক ও হাসপাতাল থাকতে হবে। সরকার এই বিষয়ে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার ৭০ এ নামিয়ে আনতে হবে, যেটা বর্তমানে ১৫৬ আছে। শিশু মৃত্যুর হার ১২ তে নামিয়ে আনতে হবে, এখন যেটা ২২ এ রয়েছে। অর্থাৎ বর্তমানে যা আছে তার অর্ধেকে নামিয়ে আনতে হবে। সাত বছরের মধ্যে এটা আমাদের করতে হবে।

এবারের পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে, নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) জনাব সাহান আরা বানু, এনডিসি।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল বাসার খুরশিদ আলম, বঙ্গবন্ধুর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!