বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৮ ডিসেম্বর ২০২৩, ৩:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় খাবার পানির সংকট নিরসনে প্লান্ট স্থাপন করলো আর-প্যাক বাংলাদেশ

রিজাউল করিম: সাতক্ষীরা সদর উপজেলার চারটি গ্রামের প্রায় দুই হাজার মানুষের খাবার পানির সংকট নিরসনের লক্ষ্যে পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন করেছে আর-প্যাক বাংলাদেশ প্যাকেজিং কোম্পানি লিমিটেড।

শুক্রবার (৮ ডিসেম্বর) সদর উপজেলার দৌলতপুর গ্রামে স্থাপিত পানির প্লান্টটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ভৈরব মন্ডলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ তরফদার, আর-প্যাক বাংলাদেশ প্যাকেজিং কোম্পানির সিনিয়র ম্যানেজার (ক্রেডিট কন্ট্রোল অ্যান্ড কমার্শিয়াল) মনিরা পারভিন, টিম লিডার মনজুর আলম, সিনিয়র ডিজাইনার হোসেন মিয়া, এসিস্ট্যান্ট ম্যানেজার আজমিরী সুলতানা, কর্মকর্তা হাসান সরকার ও এক্সিকিউটিভ রেজওয়ানুল ইসলাম সুমন।

অনুষ্ঠানে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জনকল্যাণে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে পানি বিশুদ্ধকরণ প্লান্টটি স্থাপন করা হয়েছে। যা প্রতি ঘণ্টায় ৫০০ লিটার পানি বিশুদ্ধ করতে সক্ষম। এর মাধ্যমে সদর উপজেলার দৌলতপুরসহ চারটি গ্রামের দুই হাজার মানুষের খাবার পানির সংকট দূর হবে। #

০৮.১২.২৩

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১১

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১২

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৩

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৪

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৫

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৬

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৭

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৮

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৯

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

২০
error: Content is protected !!