বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ নভেম্বর ২০২৩, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুধহাটায় যাত্রীবাহী বাসের টায়ার ফেটে খাদে!

ডেস্ক রিপোর্ট: আশাশুনি উপজেলার বুধহাটায় একটি যাত্রীবাহী বাস টায়ার ফেটে দুর্ঘটনার কবলে পড়েছে। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশাশুনি থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের নওয়াপাড়ায় পৌঁছে সামনের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে একটি খাদে গিয়ে পড়ে। এ সময় বাসের চালক ও হেলপার কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও আশাশুনি ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আশাশুনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, আহতদের মধ্যে কয়রা উপজেলার বামিয়া গ্রামের সুরত আলী সরদারের ছেলে ইমান আলী সরদার মারাত্মকভাবে আহত হওয়ায় তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত বাসে থাকা অন্যান্য যাত্রীদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজখবর নেন।

এদিকে আশাশুনি-সাতক্ষীরা সড়কে চলাচলরত মিনিবাসের চালকদের দক্ষতা বৃদ্ধি এবং যাত্রীবাহী যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০