বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ অক্টোবর ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সীমান্তে এক ভারতীয় নাগরিকসহ আটক ৪, ফেনসিডিল উদ্ধার

রিজাউল করিম: সাতক্ষীরায় পৃথক অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক এ তথ্য জানান।

এদের মধ্যে সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান এলাকার মো: জামাল বাদশা ও হাসান আলীকে ৭৩ বোতল ফেনসিডিলসহ এবং ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার হাতিয়ারা থানার যাত্রাগাছি গ্রামের মো: মিজান আলী ও সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শেখ আলিমুর রহমানকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক করা হয়।

বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির একটি টহল দল লক্ষিদাড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৭৩ বোতল ফেনসিডিল ও একটি মোটর সাইকেলসহ জামাল ও হাসানকে আটক করে।

এছাড়া, পৃথক এক অভিযানে লক্ষিদাড়ি সীমান্ত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আলিমুর ও মিজানকে আটক করা হয়।

আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০