বাংলাদেশ, রবিবার, ০৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৬ অক্টোবর ২০২৩, ১১:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে শাকিব খান

বিনোদন ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘দরদ’ সিনেমার জন্য বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব খান।

বুধবার (২৫ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তাদের একসঙ্গে দেখা যায়। এসময় উপস্থিত ছিলেন পরিচালক অনন্য মামুন, বাংলাদেশের একাংশের প্রযোজক কামাল কিবরিয়া লিপুসহ মুম্বাইয়ের প্রযোজকরা।

সংবাদ সম্মেলনে নায়িকা সোনাল চৌহান জানান, সিনেমার কোনো ভাষা নেই। যে কোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে। দরদ তেমনই একটি প্রজেক্ট।

শাকিব খান বলেন, ‘এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি একেবারে ইউনিক গল্পের মুভি হতে যাচ্ছে। ভারতের সঙ্গে নতুন কোলাবোরেশান আশা করছি ভালো হবে।’

দরদ’ সিনেমাটি শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। আগামী ২৭ অক্টোবর থেকে উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে শুটিং শুরু হবে অনন্য মামুনের ‘দরদ’-এর। এর আগে শাকিব খানকে নিয়ে ‘নবাব এলএলবি’ নামের সিনেমা নির্মাণ করেছেন পরিচালক অনন্য মামুন।

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে আরও অভিনয় করার কথা আছে বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখের। ছবিটি বাংলা, হিন্দি, তামিল, মালয়ালাম- চার ভাষায় নির্মাণের কথা আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর সমুদ্রবন্দর পরিদর্শনে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী

সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন

ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ওয়ানডে ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে রশিদের ৬ উইকেটের ‘হ্যাটট্রিক’

শিশু রায়য়ানের পাশে দাড়ালেন আলফা, অন্যদেরও এগিয়ে আসার আহবান

প্লাস্টিকের পানির ট্যাংক বিতরণ, কতটা টেকসই সমাধান? || এস এম জান্নাতুল নাঈম

বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সরদার নুরুল আমিন

ঈশ্বরীপুরে ৫০ হাজার দেশীয় বীজ রোপণ

গ্রাম্য চিকিৎসকের চেম্বারে পাইলসের অপারেশনের প্রস্তুতি, ইনজেকশনের পর রোগীর মৃত্যু

১০

লিওনেল মেসির বাবা আর নেই

১১

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১২

‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার বন্ধুত্বও চাইবেন—এভাবে সম্পর্ক হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘আমি তাদের হাতেনাতে ধরেছিলাম’, দুই প্রাক্তন স্বামীকে নিয়ে শ্বেতা

১৪

তিন কারিগরের হাতে চার মাসে বোনা জামদানিতে জয়া আহসান

১৫

মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে ৮৯ রানের জয় এইচপির

১৬

সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা

১৭

তালায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

১৮

নিশ্চিত হাম ও উপসর্গে আরও চারজনের মৃত্যু

১৯

চিঠি নিয়ে হাতেনাতে ধরা, কী করেছিলেন সাই পল্লবীর বাবা-মা?

২০
error: Content is protected !!