বাংলাদেশ, বুধবার, ০১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৪ মার্চ ২০২৪, ১:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জেল থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন কেজরিওয়াল

আন্তর্জাতিক রিপোর্ট: পানির সমস্যায় ভুগছে ভারতের দিল্লি শহর। সমস্যা নিরসনে কারাগার থেকেই একটি নির্দেশনা জারি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। খবর- এনডিটিভি

শুক্রবার (২২ মার্চ) আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে পাঠায় আদালত।

কেজরিওয়ালের আদমি পার্টি (আপ) জানিয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে কারাগার থেকেই দায়িত্ব পালন করবেন কেজরিওয়াল। তাদের নেতৃত্বে কোনো রদবদল হবে না।

কারাগার থেকে দিল্লির পানি বিভাগকে চিঠি দেন কেজরিওয়াল। ভুক্তভোগী এলাকাগুলোয় পানির সরবরাহ বাড়ানোর নির্দেশ দেন। দিল্লির পানি মন্ত্রী অতীশীর কাছে একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা আসে শনিবার (২৩ মার্চ) রাতে। ওই নির্দেশনায় দিল্লির পানি সংকটে ভোগা এলাকাগুলোয় ট্যাংকারের ব্যবস্থা করতে বলেন কেজরিওয়াল।

দিল্লির তিহার জেলের এক সাবেক কর্মকর্তা জানান, একজন কয়েদি সপ্তাহে সর্বোচ্চ দুটি বৈঠক করতে পারবেন। এতে মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ালের কাজ বেশ কঠিন হয়ে উঠতে পারে। তবে তাকে যদি ভবিষ্যতে গৃহবন্দী করে রাখা হয়, তবে তার জন্য দায়িত্ব পালন সম্ভব হবে।

শনিবার মুক্তি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল। তাকে গ্রেপ্তার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে নেওয়ার নির্দেশকে অবৈধ বলে আদালতের কাছে আবেদন করেছেন তিনি। একই সঙ্গে তাকে দ্রুত মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরামের সভা

সাতক্ষীরার উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সাথে নাগরিক কমিটির মতবিনিময়, স্মারকলিপি পেশ

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত ১৩৪২ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

পুলিশ সুপারের সাথে ক্রিকেট আম্পায়ার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জনতা ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রকল্পে বাজার দরের চেয়ে বেশিমূল্যে উপকরণ ক্রয়ের অভিযোগ

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া!

যুক্ত হলো পূর্বাচল, বড় হচ্ছে ঢাকা

১০

‘১-০ ব্যবধানে জিতব’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের

১১

আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়: শফিকুর রহমান

১২

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

১৩

এইচএসসির কেন্দ্রে সিসিটিভি, পুলিশ কর্মকর্তার থাকবে বডি-ওর্ন ক্যামেরা

১৪

উপহার হিসেবে পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালো বাংলাদেশ সরকার

১৫

নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

১৬

রোটাবর্ষ উপলক্ষে র‍্যালি

১৭

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

১৮

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থী নিহত, বাবা আহত

১৯

অন্ধ ঘোড়াকে আশ্রয় দিয়ে লালন-পালন, উৎসাহ দিতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা

২০
error: Content is protected !!