বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ জানুয়ারি ২০২৪, ১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

না.গঞ্জে যাত্রীবাহী বাস থেকে উদ্ধার বস্তুটি ‘টাইম বোমা’

ডেস্ক রিপোর্ট: জেলার সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে উদ্ধার হওয়া বস্তুটি টাইম বোমা ছিল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাত ২টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল এ তথ্য জানান।

এটি যেকোনো সময় কার্যকর হয়ে বিস্ফোরণ ঘটাতে পারতো বলে জানানো হয়। সেটি হলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল।

এ সময় তিনি বোম ডিসপোজাল ইউনিটের বরাত দিয়ে জানান, এ টাইম বোমাটিতে টাইমার সেট করা ছিল। নির্দিষ্ট সময়ে সক্রিয় হয়ে সেটি বিস্ফোরিত হতো। এতে পুরো বাসটিতে আগুন ধরে বাসে থাকা সবাই অগ্নিদগ্ধ হয়ে বড় দুর্ঘটনা ঘটতো। পরে তারা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিশদভাবে জানানো যাবে বলেও জানান এসপি গোলাম মোস্তফা রাসেল।

এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় কক্সবাজারগামী বেঙ্গল পরিবহনের একটি বাস থেকে বোমাটি উদ্ধার করা হয়।

বাসটির সুপারভাইজার মো. হাসান জানান, ঢাকার গাবতলি বাসস্ট্যান্ড থেকে একজন যাত্রী বাসে ওঠেন। পরে বাসটি সায়েদাবাদ এসে থামিয়ে সেখান থেকে কিছু যাত্রী ওঠানো হয়। এরপর যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার পর্যন্ত গিয়ে পুনরায় যাত্রী গণনা করতে গিয়ে তিনি দেখতে পান পেছনের ওই যাত্রী গাড়িতে নেই। এরপর ওই ব্যক্তির ফোনে কল দিলেও তিনি কলটি রিসিভ করেনি। এক পর্যায়ে ওই যাত্রীর রেখে যাওয়া একটি ব্যাগের ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানানো হয়। এর কিছুক্ষণ পরই পুলিশ গিয়ে যাত্রীদের বের করে নিরাপদে নিচে নামিয়ে এনে বাসের ভেতরে তল্লাশি করে বোমাটি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ৩০ সিটের বাসটিতে ওই এক সিট ছাড়া সব সিটেই যাত্রী ছিল। বোমা সদৃশ বস্ত্র দেখার পর যাত্রীদের সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গিয়ে যাত্রীদের সবাইকে বাস থেকে নামিয়ে বোমাটি উদ্ধার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০