বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এরিয়ান্স ক্লাবকে হারিয়ে ফাইনালে তুফান স্পোর্টিং ক্লাব

ডেস্ক রিপোর্ট: এরিয়ান্স ক্লাবকে হারিয়ে জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনালে উঠেছে তুফান স্পোর্টিং ক্লাব।

বুধবার সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে এরিয়ান্স ক্লাবকে ৭ উইকেটে পরাজিত করে তুফান স্পোর্টিং ক্লাব।

খেলায় তুফান স্পোর্টিং ক্লাব টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। এরিয়ান্স ক্লাব ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬টি উইকেট হারিয়ে ১২৮ রান করে। দলের এনামুল ৩৬, সোহেল ২৮ ও রানা ২৫ রান করে। তুফান স্পোর্টিং ক্লাব এর নাহিদ ও স্বজন ২টি করে উইকেট লাভ করে। জবাবে তুফান স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ৩টি উইকেট হারিয়ে ১৩৪ রান করে। দলের মৃত্যুঞ্জয় ৫০, আশিকুর ৩৩ ও নাহিদ ৩৩ রান করে। ফলে তুফান স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে জয়লাভ করে।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় তুফান স্পোর্টিং ক্লাব এর মৃত্যুঞ্জয় চৌধুরী।

আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন আবু হাসান বাবলু ও জি.এম সাইফুল ইসলাম বাপ্পি এবং স্কোরার ছিলেন আব্দুস সামাদ। ম্যাচ রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন আ.ম. আখতারুজ্জামান মুকুল।

বৃহস্পতিবার একই ভেন্যুতে ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে গণমুখী সংঘ ও দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!