বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১২ ডিসেম্বর ২০২৩, ৩:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আত্মগোপনে কেন পপি, সামনে এলো অজানা তথ্য

ডেস্ক রিপোর্ট: প্রায় তিন বছর ধরে অন্তরালে রয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী।

প্রথমদিকে পপির এ অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়।
এমন দীর্ঘ আত্মগোপনে আগে কখনো যাননি পপি। হঠাৎ করে নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে অনুসন্ধানে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর।

২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পপি। এরপর তার বিয়ের খবর ও সন্তান জন্মের প্রথম খবর প্রকাশ্যে আসে। এরপর ধারাবাহিকভাবে গণমাধ্যমে তার সংসার জীবন নিয়ে কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এবার অনুসন্ধানে বেরিয়ে এলো পপির স্বামীর পরিচয়, ছবি ও সন্তানের নাম। পপির পারিবারিক সূত্রটি জানান, নায়িকা তার সন্তানের নাম রেখেছেন আয়াত। প্রথম সন্তানের বয়স দুই বছর। আর পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি গ্রুপ ও কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, রয়েছে জাহাজের ব্যবসা। তিনি লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা।

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন পপি। এর আগে উত্তরায় বসবাস শুরু করলে অনেকেই সে ঠিকানা জেনে গেলে দ্রুত ঠিকানা বদল করেন। এটি পপির প্রথম বিয়ে হলেও স্বামীর দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে এক পুত্রসন্তান রয়েছে বলে জানা গেছে। এমনকি আদনান কামালের ফেসবুকেও সন্তানকে নিয়ে ছবি পাওয়া গেছে।

স্বামীর পরিবার পপিকে এখনো মেনে নেয়নি। নায়িকারও তার নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। মাঝে ছোট বোন সুমির সঙ্গে দেখা কিংবা যোগাযোগ হলেও এখন সেটিও বন্ধ। অনেকটা বাসাবন্দি এই নায়িকা। নেই পরিবারের কারো সঙ্গেই যোগাযোগ।

অথচ একবার সাক্ষাৎকারে পপি বলেছিলেন, শুটিং না থাকলে পরিবারের সঙ্গে সময় কাটাতেই ভালো লাগে তার। এ প্রসঙ্গে সেসময় তিনি বলেন, আমার কাছে পরিবার সবার আগে। তাই যতটা সম্ভব পরিবারের মানুষের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। যারা আমার অভিনয় পছন্দ করেন, তাদেরও বলি পরিবারকে বেশি করে সময় দেবেন।

সেই পরিবারের সঙ্গে পপির এখন যোগাযোগ বিচ্ছিন্ন। তিন বছর ধরে বাবা-মা এবং আত্মীয়স্বজনদের সঙ্গে নেই কোনো ধরনের যোগাযোগ। মাঝে ছোট বোন সুমির পপির নতুন ঠিকানায় যাতায়াত থাকলেও বর্তমানে স্বামীর অনিচ্ছায় সেটিও বন্ধ।

এদিকে, পপির বিয়ে নিয়ে এক ধরনের জল্পনা দেখা দিয়েছে। সত্যিই কি বিয়ে হয়েছে পপির? এ নিয়ে রয়েছে চাঞ্চল্যকর তথ্য। খবর, পপি ‘লিভটুগেদার’ সম্পর্কে রয়েছেন। বিয়ে নিয়ে কোন তথ্য পাওয়া যায়নি। তবে আয়াত আদনান কামালের সন্তান। বিয়ের কাবিননামা না থাকায় সন্তান নিয়ে প্রকাশ্যে আসতে পারছেন না পপি।

সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার পর থেকে ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ করে দেন পপি। মাঝে পপির নতুন ফোন নম্বর হাতে আসে। সোমবার (১১ ডিসেম্বর) ফোন নম্বরটি সচল পেলেও মঙ্গলবার সেই নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

ভালোবাসার সংসার আর সন্তান নিয়েই এখন কেটে যাচ্ছে পপির দিন-রাত। অনেকেই ধারণা করেছিলেন সন্তান জন্মের পর নিজেকে ফিট করে প্রকাশ্যে আসবেন পপি। ইতোমধ্যেই জিম করে নিজেকে ফিট করেছেন তিনি। তবে ওজন কমিয়ে নিজেকে তৈরি করলেও ফেরার তাগিদ নেই এই নায়িকার। এখন সংসারে অভিনিবিষ্ট তিনি।

তবে পপির সহকর্মী ও ভক্তদের প্রত্যাশা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীর জীবনে যাই ঘটুক না কেন, তিনি শিগগিরই ফিরবেন সবার মাঝে, করবেন সব জল্পনা-কল্পনার অবসান।

উল্লেখ্য, পপির আড়াল থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। তার মধ্যে রয়েছে রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা দুটি। মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় চ্যানেল ওয়ানের নবযাত্রার শুভক্ষণ উদযাপন

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

ধলবাড়িয়ায় ক্ষমতাসীন দলের পরিচয়ে ফসল লুট, প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা আখতার

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সুন্দরবন প্রেসক্লাবের

সেপ্টেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে

৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন

১০

পাইকগাছায় যুবকের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ

১১

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু!

১২

১৮২ রান টপকে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

১৩

বাল্যবিয়ে রুখতে ‘সুদমুক্ত ঋণ’ পেল ১০০ শিক্ষার্থীর পরিবার

১৪

রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে মাদক সিন্ডিকেট, নিয়ন্ত্রণে ‘সুজন’

১৫

জিয়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন তারেক রহমান

১৬

শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সভা

১৭

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

১৮

কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দিতে সরকারের প্রতি সিপিজে’র আহ্বান

১৯

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705