বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ এপ্রিল ২০২৪, ১:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট: বগুড়ায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ফাইম (৫৫), সদস্য আব্দুল হান্নান (৪৪) ও চেইন মাস্টার আলগীর হোসেন (৪২)। তাদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে৷ আহতরা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি৷

বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আবুল কালাম নামের এক দিনমজুর বলেন, বিকট শব্দ শুনে দেখতে পাই প্রাইভেটকারের এক যাত্রী ছিটকে সড়কে পরে ঘটনাস্থলেই মারা যান। পরে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটির কাছে গিয়ে ভেতরে নিহত আরও দুইজনকে দেখতে পাই। পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন। প্রাইভেটকারটি সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল বলেন, নিহত তিনজনই মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী। ঘাতক বাসের চালক ও সহকারীকে শনাক্তে কাজ চলছে।

এসআই মিজানুর রহমান বলেন, সকালে প্রাইভেটরাটি নওগাঁর দিকে যাচ্ছিলো। এরুলিয়ার সামনে ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যাওয়ায় গাড়িটি কেটে মরদেহ বের করতে হয়েছে। আহত দুইজনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০